বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলায় নিহত ৩, আহত ৭

আন্তর্জাতিক ডেস্ক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ৯ জুলাই, ২০২৫, ৫:৩৭ অপরাহ্ন

ইউক্রেন সীমান্তের কাছে রাশিয়ার কুরস্ক এলাকায় ড্রোন হামলা চালিয়েছে। হামলায় ন্যাশনাল গার্ডের একজন সৈন্যসহ তিনজন নিহত এবং সাতজন আহত হয়েছে বলে কুরস্কের ভারপ্রাপ্ত গভর্নর জানিয়েছেন।এএফপি এ খবর জানায়।

রাশিয়ার সীমান্তেবর্তী কুরস্ক অঞ্চলের ভারপ্রাপ্ত গভর্নর আলেকজান্ডার খিনশতাইন মঙ্গলবার রাতে টেলিগ্রামে লিখেছেন, পৌর সৈকতে ইউক্রেনের ড্রোন হামলায় ঘটনাস্থলেই এক যুবকসহ তিনজন নিহত এবং সাতজন আহত হয়েছেন। তিনি বলেন, এটি আমাদের জন্য বেদনার বিষয়।

খিনশতাইন মঙ্গলবার রাতে এই ‘অমানবিক আক্রমণ’ করার জন্য ইউক্রেনীয় বাহিনীকে অভিযুক্ত করেছেন। তিনি বলেন, ইউক্রেন ইচ্ছাকৃতভাবে এমন একটি জায়গায় আঘাত করেছে যেখানে বেসামরিক লোকের বসবাস।

আজ বুধবার(৮ জুলাই) ভোরে খিনশটাইন এক পৃথক পোস্টে বলেন, ‘ড্রোন হামলার খবরের পর এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেওয়ার সময় দ্বিতীয় বিস্ফোরণের পর ন্যাশনাল গার্ডের একজন সৈনিক নিহত হয়েছেন।’

ভারপ্রাপ্ত গভর্নর জানিয়েছেন, আহত সাতজনের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর।

তিনি আরো বলেন, কাছাকাছি কোনও সামরিক স্থাপনা নেই।

খিনশতাইন বলেন, ইউক্রেন কুরর্স্কের রিলস্ক শহরে আরেকটি ড্রোন হামলা চালিয়েছে। হামলায় দুই ব্যক্তি আহত হয়েছেন।

গত ২০২৪ সালের আগস্টে, ইউক্রেন রাশিয়ার সীমান্তবর্তী কুরর্স্ক অঞ্চলে আকস্মিকভাবে অনুপ্রবেশ শুরু করে, যা ক্রেমলিনের জন্য একটি বড় সামরিক ধাক্কা।

পাল্টা আক্রমণের অংশ হিসেবে রাশিয়া তার মিত্র উত্তর কোরিয়া থেকে হাজার হাজার সৈন্য মোতায়েন করেছিল, তবে প্রায় নয় মাস পরে এপ্রিল পর্যন্ত এই অঞ্চলের সম্পূর্ণ নিয়ন্ত্রণ দাবি করেনি।

রাশিয়া ২০২২ সালে ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপ সত্ত্বেও সংঘাত বন্ধ করতে খুব কমই আগ্রহ দেখিয়েছে।

কিয়েভ অঞ্চলের সামরিক প্রশাসনের প্রধান মাইকোলা কালাশনিক বুধবার ভোরে জানিয়েছেন, ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার হামলায় এক নারী আহত হয়েছেন এবং তাকে  হাসপাতালে ভর্তি  করা হয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর