মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

মরক্কোতে আকস্মিক বন্যায় ৩৭ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ৪:৪৪ অপরাহ্ন

মরক্কোর আকস্মিক বন্যায় কমপক্ষে ৩৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও অনেকে।

দেশটির উপকূলীয় শহর সাফিতে রবিবার ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় এই হতাহতের ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, রাজধানী রাবাত থেকে প্রায় ৩০০ কিলোমিটার (১৮৬ মাইল) দক্ষিণে অবস্থিত সাফির রাস্তাঘাট কাদাপানিতে ভরপুর।

কর্তৃপক্ষ জানিয়েছে, ঐতিহাসিক পুরোনো শহরটিতে কমপক্ষে ৭০টি বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান প্লাবিত হয়েছে।

আটলান্টিক উপকূলের বন্দর শহর থেকে আসা-যাওয়া করা বিভিন্ন রুটে সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় যান চলাচল বন্ধ রয়েছে। কর্তৃপক্ষের মতে, মাত্র এক ঘণ্টার প্রবল বর্ষণ সাফি শহরের চিত্র পাল্টে দিয়েছে।

এদিকে, দেশটির আবহাওয়া অফিস মঙ্গলবার সারাদেশে আরও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে।

টানা সাত বছর ধরে ভয়াবহ খরার সঙ্গে লড়াই করা মরক্কোতে আকস্মিক ভারী বৃষ্টিপাতে বন্যা অস্বাভাবিক নয়। বৃষ্টিপাত হলে তা দ্রুত বন্যায় রূপ নেয় কারণ শুষ্ক মাটি পানি শোষণ করতে পারে না।

এটি জলবায়ু পরিবর্তনের একটি স্পষ্ট উদাহরণ, যেখানে শুষ্ক ও রুক্ষ মাটির কারণে হঠাৎ আসা অল্প বৃষ্টিও দ্রুত বন্যার কারণ হচ্ছে, যা পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার ইঙ্গিত দেয়।

আবহাওয়া অধিদফতরের জেনারেল ডিরেক্টরেট (ডিজিএম) জানিয়েছে, ২০২৪ সাল ছিল মরক্কোর রেকর্ডের সবচেয়ে উষ্ণতম বছর, যেখানে গড় বৃষ্টিপাতের ঘাটতি মাইনাস ২৪ দশমিক ৭ শতাংশ।

মরক্কোতে শরৎকালে সাধারণত তাপমাত্রা কমতে থাকে, কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণে আবহাওয়ার ধরন বদলে যাচ্ছে; আগে যেখানে শরৎকাল উষ্ণ থেকে হালকা থাকত, এখন সেখানে তাপমাত্রা বৃদ্ধি, অনিয়মিত বৃষ্টিপাত বা চরম আবহাওয়ার প্রভাব দেখা দিচ্ছে। সূত্র: মরক্কো ওয়ার্ল্ড নিউজ


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর