বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

রেমিট্যান্সের সুবাতাস, মে এর ২০ দিনেই এলো ২৬২ কোটি ডলার!

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ৫:২২ অপরাহ্ন

দেশে প্রবাসী আয়ের পালে লেগেছে সুবাতাস। কোরবানির ঈদকে সামনে রেখে প্রবাসীরা রেকর্ড পরিমাণ টাকা পাঠাচ্ছেন দেশে, যার ফলে বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী রেমিট্যান্সের এই জোয়ারে আগের সব রেকর্ড ওলটপালট হয়ে গেছে। 

আজ বৃহস্পতিবার ( ২১ মে) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানিয়েছেন, চলতি মে মাসের প্রথম ২০ দিনেই দেশে এসেছে ২৬২ কোটি ২০ লাখ মার্কিন ডলার, যা হিসাব করলে প্রতিদিন গড়ে দাঁড়ায় প্রায় ১৩ কোটি ১১ লাখ ডলার। গত বছরের মে মাসের একই সময়ে যেখানে এসেছিল ১৮৯ কোটি ৭০ লাখ ডলার, সেই তুলনায় বছরের ব্যবধানে প্রবাসী আয় এবার ব্যাপকভাবে বেড়েছে। চলতি অর্থবছরের জুলাই থেকে ২০ মে পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ৩ হাজার ১৯৫ কোটি ৫০ লাখ ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ২০ দশমিক ৯০ শতাংশ বেশি। ব্যাংক সংশ্লিষ্টদের মতে, আসন্ন কোরবানির ঈদকে কেন্দ্র করে প্রবাসীরা তাদের পরিবার ও আত্মীয়-স্বজনদের কাছে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি টাকা পাঠাচ্ছেন বলেই মূলত রেমিট্যান্সের এই ঢল নেমেছে।

এর আগে গত মার্চ মাসে দেশে এসেছিল ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে যে কোনো একক মাসে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড। এছাড়া গত এপ্রিলে ৩১২ কোটি ৭৩ লাখ ডলার, ফেব্রুয়ারিতে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার ডলার, জানুয়ারিতে ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার ডলার এবং গত ডিসেম্বরে ৩২২ কোটি Court ৬৭ লাখ ডলার দেশে এসেছে। তারও আগে গত নভেম্বরে ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার, অক্টোবরে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার ডলার, সেপ্টেম্বরে ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার, আগস্টে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ডলার এবং জুলাইয়ে ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স এসেছিল।

উল্লেখ্য, গত ২০২৪-২৫ অর্থবছর জুড়ে প্রবাসীরা পাঠিয়েছিলেন ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার, যা ছিল দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড। তবে চলতি অর্থবছরের মে মাসের ২০ তারিখের মধ্যেই সেই রেকর্ড ভেঙে এক নতুন উচ্চতায় পৌঁছে গেছে বাংলাদেশের রেমিট্যান্স খাত।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর