শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

জামায়াতের ওষুধ হলো আওয়ামী লীগ : মির্জা আব্বাস

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫, ১২:৪৯ পূর্বাহ্ন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস জামায়াতে ইসলামীর দিকে ইঙ্গিত করে বলেন, তারা আওয়ামী লীগের মতোই রাজনৈতিক দল। আওয়ামী লীগ একটা অভদ্রের দল, এরাও একটি অসভ্য দল। জামায়াতের ওষুধ হলো আওয়ামী লীগ।

বুধবার (৩ ডিসেম্বর) রাজধানীর সিদ্ধেশ্বরীতে মেডিকেল ক্যাম্প উদ্বোধনকালে এই মন্তব্য করেন তিনি।

মির্জা আব্বাস বলেন, যারা মুক্তিযুদ্ধের সময় দেশের বিরুদ্ধে ছিল, তারাই এখন ধর্মকে ব্যবহার করে মানুষকে ধোঁকা দিচ্ছে। আজকে তারা বড় বড় কথা বলে। আমরা আওয়ামী লীগের মতো করতে পারব না। তাই তাদের গলার আওয়াজ উঁচু হয়ে গেছে।

তিনি বলেন, কোনো ভদ্রলোকের সঙ্গে ওরা কাজ করতে পারবে না। আওয়ামী লীগ একটা অভদ্রের দল, এরাও একটি অসভ্য দল। এরা মওদুদীবাদে বিশ্বাস করে, ইসলামে বিশ্বাস করে না।

এই বিএনপি নেতা বলেন, বাংলাদেশের মানুষ অনেক শিক্ষিত নয়, তবে বোকাও নয়।

এ সময় তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দলের চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য দোয়া চান।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর