বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের বাসভবনে পুলিশের অভিযানে আটক ৭

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ৬:০৮ অপরাহ্ন

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচিতে যোগ দেওয়ার প্রস্তুতির অভিযোগে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর (নওফেল) বাসভবনে অভিযান চালিয়েছে সিএমপি পুলিশ।

আজ বুধবার (১২ নভেম্বর) বিকেলে নগরের ২ নম্বর গেটের চশমা হিল এলাকায় অবস্থিত এই বাসভবনে অভিযান চালিয়ে সাতজনকে আটক করা হয়। পাঁচলাইশ থানা পুলিশ এই অভিযান পরিচালনা করে।

পুলিশ জানিয়েছে, আগামীকাল বৃহস্পতিবার (১৩ নভেম্বর) পূর্ব নির্ধারিত আওয়ামী লীগের একটি ‘নিষিদ্ধ’ কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য কয়েকজন ব্যক্তি এই বাসভবনে জড়ো হচ্ছেন বলে একটি ফেসবুক পোস্টে বলা হয়। এই ফেসবুক পোস্টের সূত্র ধরেই অভিযানটি চালানো হয়।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান গণমাধ্যমকে জানান, “আমরা একটি ফেসবুক পোস্ট পেয়েছি, যেখানে বলা হচ্ছে ১৩ নভেম্বরের কর্মসূচি ঘিরে এখানে জড়ো হচ্ছে কিছু লোক। তথ্য ছিল এখানে যাঁরা জড়ো হচ্ছেন, তাঁদের জন্য বাইরে থেকে খাবার আসছে। তবে আমরা সে ধরনের কিছু পাইনি।”

ওসি আরও জানান, আটক সাতজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, মহিবুল হাসান চৌধুরী হলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র প্রয়াত এ বি এম মহিউদ্দিন চৌধুরীর বড় ছেলে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর