বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

চট্টগ্রামের ঐতিহাসিক ওয়ার সিমেট্রি পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬, ১:০২ অপরাহ্ন

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন  ওয়ার সিমেট্রি পরিদর্শন করেছেন।

আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল ৮টায় নগরীর বাদশা মিয়া সড়ক সংলগ্ন চট্টগ্রামের ঐতিহাসিক কমনওয়েলথ সমাধিতে পৌঁছে তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধে শহীদ সেনাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

রাষ্ট্রদূতের এই পরিদর্শনকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। তারা উভয়ই এই যুদ্ধ সমাধির ঐতিহাসিক গুরুত্ব, রক্ষণাবেক্ষণ পদ্ধতি এবং এর শান্তিময় পরিবেশ নিয়ে আলোচনা করেন।

পরিদর্শন শেষে মেয়র ডা. শাহাদাত হোসেন মার্কিন রাষ্ট্রদূতকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বর্তমান উন্নয়ন প্রকল্প, আধুনিক নগর ব্যবস্থাপনা এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত জানান। মেয়র বলেন, “একটি টেকসই ও আধুনিক নগরী গড়ে তুলতে আন্তর্জাতিক সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময় অত্যন্ত জরুরি।”

প্রসঙ্গত, কমনওয়েলথ ওয়ার গ্রেভস কমিশনের (সিডব্লিউজিসি) তত্ত্বাবধানে পরিচালিত এই সমাধিটি মূলত ১৯৩৯-১৯৪৫ সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত সেনাদের স্মরণে নির্মিত। ব্রিটিশ রেড ক্রস কর্মকর্তা স্যার ফেবিয়ান ওয়্যারের উদ্যোগে প্রতিষ্ঠিত এই কমিশন বিশ্বজুড়ে প্রায় ১৭ লাখ সেনার তথ্য ও সমাধি সংরক্ষণ করছে। বাংলাদেশে কুমিল্লার ময়নামতি, চট্টগ্রামের দামপাড়া এবং নেত্রকোনার মোহনগঞ্জে এ ধরনের তিনটি সমাধি রয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর