শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:২১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামানের ব্যাংক হিসাব অবরুদ্ধ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ৩০ জুন, ২০২৫, ৬:৩৪ অপরাহ্ন

সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ ও তার স্ত্রী মোছা. হোসনে আরা বেগমের নামে থাকা জমি ও প্লট জব্দের আদেশ দিয়েছেন আদালত।এছাড়া নুরুজ্জামান আহমেদ ও তার স্ত্রী মোছা. হোসনে আরা বেগমের নামে থাকা ৫৭ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেয়া হয়েছে।

দুদকের পৃথক আবেদনের প্রেক্ষিতে আজ ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক তানজিল আহমেদ  গণমাধ্যমকে এ  তথ্য জানান।

জব্দ হওয়া সম্পত্তিগুলোর মধ্যে নুরুজ্জামানের গাজিপুরের পূর্বাচল নতুন শহরে দশ কাঠার একটি প্লট ও লালমনিরহাট জেলার কালিগঞ্জ উপজেলায় সাত শতক জমি। নুরুজ্জামানের স্ত্রী হোসনে আরা বেগমের নামে থাকা লালমনিরহাট জেলার কালিগঞ্জ উপজেলায় ১১৬ শতক জমি।

অবরুদ্ধের আদেশ দেওয়া ব্যাংক হিসাবের মধ্যে নুরুজ্জামান আহমেদের নামে থাকা ৩২ টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছে আদালত। এসব ব্যাংক হিসাবে ৬ কোটি ২৬ লাখ টাকা রয়েছে বলে তদন্তকারী কর্মকর্তা আবেদনে উল্লেখ করেছেন।

অপর দিকে নুরুজ্জামানের স্ত্রী হোসনে আরা বেগমের ২৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছে আদালত। এসব ব্যাংক হিসাবে ৮১ লাখ ৬৫ হাজার টাকা রয়েছে বলে তদন্তকারী কর্মকর্তা আবেদনে উল্লেখ করেছেন।

এর আগে গত ৩ ফেব্রুয়ারি জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ, তার স্ত্রী মোছা. হোসনে আরা ও ছেলে মো. রাকিবুজ্জামান আহমেদের নামে পৃথক তিনটি মামলা করেন দুর্নীতি দমন কমিশন (দুদক)।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর