মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ৬৩২ জন

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ৫:০৮ অপরাহ্ন

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ের মধ্যে আরও ৬৩২ জন ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ২০৭ জন, বরিশাল বিভাগে ১৫৭ জন, ঢাকা বিভাগে ১০১ জন, চট্টগ্রাম বিভাগে ৭৮ জন, রাজশাহী বিভাগে ৫৬ জন ও খুলনা বিভাগে ৩৩ জন ভর্তি হয়েছেন।

এর আগে, গত রোববার ডেঙ্গু আক্রান্ত হয়ে ১২ জনের মৃত্যু হয়েছে। যা চলতি বছরে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ মৃত্যু।

ডেঙ্গুতে আক্রান্ত হয়েএই বছরে এখন পর্যন্ত ১৮৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৯৬ জন পুরুষ ও ৯২ জন নারী। এছাড়া, চলতি বছর এখন পর্যন্ত এই রোগটিতে আক্রান্ত হয়ে ৪৪ হাজার ৪৭৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর