শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জলবায়ু পরিবর্তনের ক্ষতি কাটিয়ে উঠতে যুক্তরাজ্যের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী পরিবেশ রক্ষায় একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর কপ৩১ জলবায়ু সম্মেলন শেষে তুরস্ক থেকে দেশের পথে প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের বিরুদ্ধে নিউজ পোর্টালগুলোকে দায়িত্বশীল হওয়ার আহ্বান বৈশ্বিক জলবায়ু ঝুঁকি মোকাবিলায় প্রধানমন্ত্রীর ৫ জরুরি প্রস্তাব তুরস্কের ফার্স্ট লেডির মধ্যাহ্নভোজে অংশ নিলেন জুবাইদা রহমান জলবায়ু সহনশীল ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে অঙ্গীকারবদ্ধ বাংলাদেশ জলবায়ু ঝুঁকি মোকাবিলায় তহবিলের ৫০ শতাংশ অভিযোজনে দেওয়ার আহ্বান অস্ট্রেলিয়ার কাছে বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইল বাংলাদেশ ঢাবির এস এম হলের ঐতিহ্য সংরক্ষণের আশ্বাস রাষ্ট্রপতির

একাদশ–দ্বাদশ শ্রেণির বাংলা প্রথম পত্রে আগের পাঠ্যসূচিই বহাল থাকবে

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫, ৪:১৯ অপরাহ্ন

২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ ও দ্বাদশ শ্রেণির বাংলা প্রথম পত্রে কোনো পরিবর্তন হচ্ছে না। আগের শিক্ষাবর্ষে যে পাঠ্যসূচি চালু ছিল, নতুন শিক্ষাবর্ষেও সেটিই বহাল থাকবে।

বুধবার (২৬ নভেম্বর) জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) মো. মাহবুবুল হক পাটওয়ারীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৫-২৬ শিক্ষাবর্ষের একাদশ ও দ্বাদশ শ্রেণির বাংলা প্রথম পত্রের জন্য ২০২৪-২৫ শিক্ষাবর্ষের বিদ্যমান পাঠ্যসূচি প্রযোজ্য থাকবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত একই পাঠ্যসূচিই চালু থাকবে অন্যান্য শিক্ষাবর্ষেও।

এ বিষয়ে সংশ্লিষ্ট সব শিক্ষাপ্রতিষ্ঠানকে অবহিত করতে প্রয়োজনীয় পত্র প্রেরণ করা হয়েছে বলেও এনসিটিবি জানিয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর