মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

শোক আর শ্রদ্ধায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আবু সাইদকে স্মরণ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ১৬ জুলাই, ২০২৫, ৪:২৬ অপরাহ্ন

শ্রদ্ধা ভালোবাসা আর শোকের মধ্য দিয়ে শহীদ আবু সাঈদকে স্মরণ করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। আবু সাঈদ যেন এক আলোকবর্তিকা। আজকের এই দিনে পুলিশের গুলিতে নিহত হওয়া আবু সাঈদকে স্মরণ করে কাঁদছে তার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা।

আজ বুধবার (১৬ জুলাই) সকাল ৯টায় জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেছেন সর্বস্তরের জনসাধারন। অন্যদিকে,‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে শোক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

সকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান গেট থেকে একটি শোক র‌্যালি বের হয়ে নগরীর পার্কের মোড়, মডার্ণ মোড় ঘুরে শহীদ আবু সাঈদ চত্বরে এসে শেষ হয়। র‌্যালিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও প্রশাসনের কর্মকর্তারা অংশ নেন।

কোটা সংস্কার আন্দোলনে প্রথম শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদের প্রথম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে বেরোবি প্রশাসন।

দিনব্যাপী অনুষ্ঠানের আলোচনায় উপস্থিত রয়েছেন, অন্তর্র্বতীকালীন সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা প্রফেসর ড. আসিফ নজরুল, শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা প্রফেসর ড.চৌধুরি রফিকুল আবরার, পানিসম্পদ মন্ত্রণালয় এবং পরিবেশ-বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বীরপ্রতীক। অনুষ্ঠানে আবু সাঈদের বাবা মকবুল হোসেন প্রধান অতিথি রয়েছেন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. এসএমএ ফায়েজ, শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ড. তানজীমউদ্দীন খান।

এর আগে সকালে পীরগঞ্জের বাবনপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে ভিসি অধ্যাপক ড. শওকাত আলী, জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের  নেতৃবৃন্দ, জামায়াতে ইসলামীসহ সকল রাজনৈতিক ও সামাজিক সংগঠনের  নেতাকর্মীরা।

এছাড়াও শহীদ আবু সাঈদসহ জুলাই বিপ্লবে নিহতদের স্মরণে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল নানা কর্মসূচি বাস্তবায়ন করছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর