বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

ডিবি পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৭

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫, ৪:০২ অপরাহ্ন

ডিবি পরিচয়ে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় সংঘবদ্ধ ডাকাত দলের সাত সদস্যকে বুধবার রাতে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শাহবাগ থানা পুলিশ ।

আজ বৃহস্পতিবার ( ৪ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া সেন্টারে সকালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান রমনা জোনের ডিসি মাসুদ আলম।

গ্রেফতারকৃতরা হলেন- মো. দ্বীন ইসলাম ওরফে কাউছার আহমেদ (৩৫), মো. কামাল হাওলাদার (৩৫), আব্দুর রহমান হাওলাদার (৩৭), মো. মেহেদী হাসান ওরফে হাসান (৩৮), মো. বাবুল হাওলাদার (৩৮), মো. রমিজ তালুকদার (৩৫) ও জান্নাতুল ফেরদৌস (২২)।

ডিসি মাসুদ আলম বলেন, সংঘবদ্ধ একটি ডাকাতদল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল বলে গোপন সংবাদের ভিত্তিতে  জানতে পারি। পরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় আরও ৪-৫ জন ডাকাত সদস্য কৌশলে পালিয়ে যায়।

তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য বলে জানা যায়। দেশের বিভিন্ন স্থান থেকে রাজধানীর তাঁতিবাজার এলাকায় আসা স্বর্ণ ব্যবসায়ী ও ব্যাংক থেকে বড় অঙ্কের টাকা উত্তোলনকারী ব্যক্তিদের টার্গেট করত তারা। পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে ডাকাতি করত।

পুলিশের এই কর্মকর্তা বলেন, রেকর্ডপত্র অনুসারে গ্রেফতারকৃত দ্বীন ইসলামের নামে ১০টি, আব্দুর রহমান হাওলাদারের নামে ৩টি, মেহেদী হাসানের নামে ৪টি, বাবুল হাওলাদারের নামে ২টি এবং রমিজ তালুকদারের নামে ৪টি ডাকাতি মামলা রয়েছে।

তিনি আরো বলেন, গ্রেফতারের সময় তাদের হেফাজতে থাকা একটি মাইক্রোবাস, দুইটি ডিবি জ্যাকেট, দুইটি ওয়াকি-টকি, একটি ভুয়া পুলিশ আইডি কার্ড, দুইটি হ্যান্ডকাফ, দুইটি খেলনা পিস্তল, দুইটি পকেট রাউটার, ছয়টি অ্যান্ড্রয়েড মোবাইল, ছয়টি বাটন মোবাইল, এক্সপেন্ডেবল লাঠি ও লেজার লাইট উদ্ধার করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং পলাতকদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর