মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

আদালতের টয়লেটে পড়ে সাবেক মন্ত্রী কামরুল ইসলাম আহত

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ২৬ মে, ২০২৫, ৫:৩২ অপরাহ্ন

ঢাকার মেট্রোপলিটন দায়রা জজ আদালত হাজতের টয়লেটে পড়ে আহত হয়েছেন সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ।

আজ সোমবার (২৬ মে) দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলায় হাজিরা দিতে এসে এ দুর্ঘটনা ঘটে।

সকাল সাড়ে ৯টার দিকে একটি দুর্নীতি মামলায় সাবেক মন্ত্রী কামরুলকে আদালতে আনা হয়। তাকে আদালতের হাজতে রাখা হয়। সকাল ১১টার দিকে তিনি টয়লেটে গেলে সেখানে পড়ে গিয়ে মাথার পেছনে আঘাত পান।

বিষয়টি নিশ্চিত করেছেন হাজতের ইনচার্জ শেখ কামাল হোসেন। তিনি জানান, প্রাথমিক চিকিৎসার পর দুপুরে তাকে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

অ্যাডভোকেট কামরুল ইসলামের আইনজীবী নাসিম মাহমুদ জানিয়েছেন, গত কয়েকদিন ধরেই সাবেক এই মন্ত্রীর শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল। ডায়াবেটিকসহ বার্ধক্যজনিত নানা কারণে শারীরিকভাবে অসুস্থ তিনি।

উল্লেখ্য, সোমবার সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামের বিরুদ্ধে দুদকের একটি মামলার প্রতিবেদন দাখিলের দিন ধার্য থাকলেও এদিন প্রতিবেদন দাখিল করেনি দুদক।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর