বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

২২ দিনে রেমিট্যান্স এসেছে প্রায় ২ বিলিয়ন মার্কিন ডলার

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫, ২:১৮ অপরাহ্ন

২০২৪-২৫ অর্থবছরের ফেব্রুয়ারি মাসের প্রথম ২২ দিনে প্রবাসী বাংলাদেশিরা প্রায় দুই বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি ফেব্রুয়ারি মাসের প্রথম ২২ দিনে দেশে ১ দশমিক ৯৩ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। এর মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকের মাধ্যমে এসেছে ৮৩১ দশমিক ৩৬ মিলিয়ন মার্কিন ডলার এবং ৪৩টি বেসরকারি খাতের ব্যাংকের মাধ্যমে এসেছে ১০৯৪ দশমিক ২৯ মিলিয়ন মার্কিন ডলার।

রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংক পিএলসির মাধ্যমে দেশে সর্বোচ্চ ২৭৪ দশমিক ৮১ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে।

দ্বিতীয় স্থানে থাকা ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির মাধ্যমে এসেছে ২৬৯ দশমিক ২১ মিলিয়ন মার্কিন ডলার এবং তৃতীয় সর্বোচ্চ জনতা ব্যাংক পিএলসির মাধ্যমে এসেছে  ১৮৬ দশমিক ৯৭ মিলিয়ন মার্কিন ডলার।

চলতি বছর জানুয়ারিতে ২ দশমিক ১৮ বিলিয়ন মার্কিন ডলার এবং গত বছর ডিসেম্বর মাসে ২ দশমিক ৬৪ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে বাংলাদেশে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর