শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

২২০ আসনে লড়বে জামায়াত, চূড়ান্ত ঘোষণা বিকেলে

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬, ২:৩৪ অপরাহ্ন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১০ দলীয় জোটের ঐক্যের আসন সমঝোতা চূড়ান্ত হচ্ছে আজ। এর মধ্যে ২২০ আসনে নির্বাচন করবে জামায়াতে ইসলামী। বাকি ৮০ আসনে অন্য দলের নেতারা নির্বাচন করবেন। 

আজ মঙ্গলবার ( ২০ জানুয়ারি)  মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন এ সিদ্ধান্ত জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এর আগে জামায়াতে ইসলামী ১৭৯ আসনে নির্বাচন করার ঘোষণা দিয়েছিল। ৪৭টি আসন ইসলামী আন্দোলনের জন্য রেখে বাকিগুলো এনসিপি, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, এলডিপি, এবি পার্টি, বিডিপি ও নেজামে ইসলাম পার্টির মধ্যে বণ্টন করা হয়েছিল। তবে ইসলামী আন্দোলন এই জোটে না আসায় তাদের আসনগুলো বাকিদের মধ্যে বণ্টন করা হয়েছে।

এর মধ্যে এনসিপি ৩০টি, বাংলাদেশ খেলাফত মজলিস ২৩টি, খেলাফত মজলিসের ১২টি আসন নিশ্চিত হয়েছে বলে জানা গেছে। তাদের আরো কিছু আসন উন্মুক্ত রাখা হয়েছে।

আজ বিকেলে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময়ের পর জোটের পক্ষ থেকে চূড়ান্ত তথ্য আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর