শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

জিয়াউর রহমানের সমাধিতে ড্যাব নেতাদের শ্রদ্ধা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫, ৪:৫১ অপরাহ্ন
জিয়াউর রহমানের সমাধিতে ড্যাব নেতাদের শ্রদ্ধা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর বেশ কয়েকজন নেতার সদস্যপদ স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। এ উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

আজ রোববার (৭ ডিসেম্বর) রাজধানীর জিয়া উদ্যানে জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন মেডিকেল কলেজের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক নেতারা।

স্থগিতাদেশ প্রত্যাহার হওয়া নেতারা হলেন, অধ্যাপক ডা. রফিকুল কবির লাবু, ডা. মো. খায়রুল ইসলাম, ডা. এম এ কামাল, ডা. মো. ফারুক হোসেন ও ডা. মো. মাহবুব আরেফীন রেজানুর রঞ্জু।

শ্রদ্ধা নিবেদন ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) ও ড্যাবের সাবেক সভাপতি অধ্যাপক ডা. একেএম আজিজুল হকসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের প্রায় তিন শতাধিক চিকিৎসক। তাদের মধ্যে আরও ছিলেন, অধ্যাপক ডা. রফিকুল কবির লাবু, ডা. শহীদ হাসান, অধ্যাপক ডা. আব্দুস শাকুর খান, ডা. মো. খায়রুল ইসলাম, ডা. মো. আজহারুল ইসলাম, অধ্যাপক ডা. মোহাম্মদ শাহজাহান, ডা. এম এ কামাল, ডা. মোহাম্মদ ফারুক হোসেন, ডা. এমদাদুল হক ইকবাল, ডা. মো. ওয়াসীম, ডা. রেহান উদ্দিন খান, ডা. আলমগীর কবির উজ্জ্বল, ডা. তৌহিদুল ইসলাম জন, ডা. হারুনুর রশিদ খান রাকিব, ডা. জাফর ইকবাল জামালী, ডা. আবু আহমেদ শাফি, ডা. খন্দকার কামরুজ্জামান মিন্টু, ডা. গাজী মো. শাহিনুল ইসলাম, ডা. সামিউল আলম সোহানসহ অন্যান্য চিকিৎসক।

দোয়া মাহফিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় দোয়া করা হয়।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর