শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

ঢাকা উত্তর সিটির ঈদ আনন্দ মিছিল ইসলামের সুস্পষ্ট লঙ্ঘন: মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত

নিজস্ব প্রতিবেদক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫, ১:০২ পূর্বাহ্ন

ঢাকা উত্তর সিটি করপোরেশন আয়োজিত ঈদ আনন্দ মিছিলকে ইসলামবিরোধী কর্মকাণ্ড আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের মহাসচিব মাওলানা মহিউদ্দিন রাব্বানী। তিনি বলেন, এটি ইসলামের  লঙ্ঘন।

সোমবার (৩১ মার্চ) গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে তিনি বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশন আয়োজিত ঈদ আনন্দ মিছিলে ইসলামবিরোধী কার্যকলাপ সংঘটিত হয়েছে। পবিত্র ঈদ উৎসব মুসলমানদের জন্য বিশেষ এবাদত ও আনন্দের দিন। যা সর্বদা ইসলামের বিধান অনুযায়ী আমরা উদযাপন করে থাকি। কিন্তু অত্যন্ত দুঃখ ও পরিতাপের সাথে বলতে হচ্ছে যে, এবারের ঈদ মিছিলে মোগল ঐতিহ্যের নামে ব্যান্ড পার্টি, হাতি-ঘোড়া এবং বিভিন্ন জীবের মূর্তি প্রদর্শন করা হয়েছে। যা ইসলামিক সংস্কৃতি ও আকিদার সঙ্গে সম্পূর্ণরূপে অসামঞ্জস্যপূর্ণ ও স্পষ্টভাবে ইসলামের বিধানের লঙ্ঘন।

মঙ্গল শোভাযাত্রার আদলে এ ধরনের আয়োজনের মাধ্যমে আমাদের ইসলামিক সংস্কৃতিকে পরিবর্তনের অপচেষ্টা বরদাশত করা হবে না। এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানান মাওলানা মহিউদ্দিন রাব্বানী।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর