শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

নির্বাচন করবেন আসিফ মাহমুদ, কূটনৈতিক পাসপোর্ট জমা; তবে পদত্যাগের বিষয়ে ধোঁয়াশা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ৪:৩৩ অপরাহ্ন

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ার কথা নিশ্চিত করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ইতোমধ্যে তিনি তার কূটনৈতিক পাসপোর্টটিও জমা দিয়ে দিয়েছেন। তবে, কখন তিনি উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করছেন, রহস্য রেখে দিলেন। 

আজ বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে সচিবালয়ে তার ডাকা সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

পদত্যাগের বিষয়ে একাধিক সাংবাদিক জানতে চেয়েছিলেন তিনি কখন পদত্যাগ করছেন, জবাবে আসিফ মাহমুদ বলেন, তিনি নির্বাচন করবেন এটা নিশ্চিত। তবে কোন আসন ও দল থেকে ভোট করবেন, এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। সিদ্ধান্ত নিলে তিনি জানাবেন। আর পদত্যাগের বিষয়ে সরকারের প্রেস উইং থেকে জানানো হবে।

তিনি বলেন, সবকিছু ২-৩ দিনের মধ্যে পরিষ্কার হয়ে যাবে।

আসিফ মাহমুদকে প্রশ্ন করা হয়েছিল, বিএনপিতে যোগ দিয়ে নাকি এনসিপি থেকে ঢাকা-১০ আসনে ভোট করবেন তিনি।

প্রশ্নের উত্তরে বলেন, আমি যতটুকু জানি ওখানে (ঢাকা-১০) বিএনপি প্রার্থী দিয়েছে। আসলে অনেকগুলো গুঞ্জন তো ছড়িয়েছে।

আর দলে যোগদানের বিষয়ে এনসিপি থেকে যোগাযোগ করা হয়েছিল বলে জানান তিনি।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর