বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

১৪ জেলায় নতুন জেলা প্রশাসক

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫, ৪:৫৩ অপরাহ্ন

আসন্ন জাতীয় নির্বাচনের আগে চতুর্থ বারের মতো আরও ১৪ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার।  

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দ্বিতীয় দফায় এসব জেলায় ডিসিদের রদবদল করে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর আগে এ দিনই সন্ধ্যার পর ৯ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছিলো।

দ্বিতীয় দফায় দেওয়া প্রজ্ঞাপন অনুযায়ী যেসব জেলায় নতুন ডিসি

১। ঢাকা: বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মো. রেজাউল করিম

২। পাবনা:  তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব শাহেদ মোস্তফা

৩। রংপুর: মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মো. এনামুল আহসান

৪। যশোর: ফরিদপুর ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের জোনাল সেটেলমেন্ট অফিসার (উপসিচব) মোহাম্মদ আশেক হাসান।

৫। মেহেরপুর: তথ্য ও সম্প্রচার উপদেষ্টার একান্ত সচিব ড. সৈয়দ এনামুল কবির

৬। নোয়াখালী: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সচিব মুহাম্মদ শফিকুল ইসলাম

৭। গাজীপুর: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আলম হোসেন।

৮। গাইবান্ধা: এস্টাব্লিস্টমেন্ট অব ডিজিটাল ল্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা

৯। কুড়িগ্রাম: ভূমি সংস্কার বোর্ডের উপভূমি সংস্কার কমিশনার অন্নপূর্ণা দেবনাথ

১০। মাদারীপুর: গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টার একান্ত সচিব জাহাঙ্গীর আলম

১১। মৌলভীবাজার: দুদক পরিচালক তৌহিদুজ্জামান পাভেল

১২। বরিশাল: ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-৫) নর্দান রুটের সহকারী প্রকল্প পরিচালক মো. খায়রুল আলম সুমন।

১৩। বরগুনা: কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের উপসচিব তাছলিমা আক্তার

১৪। রাঙ্গামাটি: অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপসচিব নাজমা আশরাফী।

এর আগে ৯ নভেম্বর ১৪টি জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। আট নভেম্বর ১৫ জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর