বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

ডিসেম্বরের ২৭ দিনে প্রবাসী আয় এলো ২৭৫ কোটি ডলার

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫, ১০:০৮ অপরাহ্ন

চলতি বছরের ডিসেম্বরের ২৭ দিনে প্রবাসী আয় এসেছে ২৭৫ কোটি ২০ লাখ মার্কিন ডলার। প্রতি ডলার ১২২ টাকা হিসাবে যা দাঁড়ায় মোট ৩৩ হাজার ৫৭৪ কোটি টাকা।

আজ রোববার (২৮ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আরিফ হোসেন খান।

ডিসেম্বরের ২৭ দিনের এ প্রবাসী আয় আগের বছরের ডিসেম্বরের পাশাপাশি চলতি বছরের নভেম্বরের চেয়ে বেশি।

আগের বছরের ডিসেম্বরের ২৭ দিনে প্রবাসী আয় এসেছিল ২৪০ কোটি ৮০ মার্কিন ডলার। আর আগের মাস নভেম্বর ২৭ দিনে প্রবাসীরা পাঠিয়েছিলেন ২৬০ কোটি পাঁচ লাখ ৪১ হাজার ডলার।

অন্তর্বর্তী সরকারের সময়ে পাচারের বিরুদ্ধে কঠোর হওয়ার কারণে পাচার কমেছে। পাচারকারীরা হুন্ডিকারবারিদের দ্বারস্থ হতো।

ফলে প্রবাসী আয় হুন্ডি কারবারিদের পকেটে চলে যেত। এমতাবস্থায় প্রবাসী আয় দেশে এলেও ব্যাংকিং চ্যানেলে আসতো না। পাচার কমে আসার কারণে হুন্ডির চাহিদা কমে যায়। এর ফলে প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠানো বাড়িয়ে দেয়। এর ফলে প্রতি মাসেই প্রবাসী আয় বাড়ছে।

বাংলাদেশ ব্যাংকের প্রবাসী আয়ের তথ্য পর্যালোচনা করলে দেখা যায়, চলতি অর্থবছরের জুলাই মাসে ২৪৭ কোটি ৭৮ লাখ, আগস্টে আসে ২৪২ কোটি ১৯ লাখ, সেপ্টেম্বর মাসে এসেছিল ২৬৮ কোটি ৫৫ লাখ এবং অক্টোবর মাসে এসেছে ২৫৬ কোটি ২৪ লাখ ডলার।

আগের বছরগুলোর প্রবাসী আয় পর্যালোচনা করলে দেখা যায়, ২০২৪-২৫ অর্থবছরে এসেছে তিন হাজার ৩২ কোটি ৮৮ লাখ টাকা; ২০২৩-২৪ অর্থবছরে আসে দুই হাজার ৩৯১ কোটি টাকা ২২ লাখ টাকা। আগে করোনা মহামারির সময় ২০২০-২১ অর্থবছরে এসেছিল দুই হাজার ৪৭৭ কোটি টাকা। তার আগের বছরগুলোতে ১৮ বিলিয়ন বা এক হাজার ৮০০ কোটি টাকার নিচে প্রবাসী আয় আসতো।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর