শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু সিলেটে ধ্বংসস্তুপে দাঁড়িয়ে লিটনের দুর্দান্ত সেঞ্চুরি বিসিবির অ্যাডহক কমিটি বাতিল চেয়ে হাইকোর্টে রিট যুক্তরাষ্ট্রে জালিয়াতির মামলা নিষ্পত্তিতে ১৮ মিলিয়ন ডলার দিতে সম্মত হলেন আদানি দেশের ঋণাত্মক অর্থনীতি পুনরুদ্ধারে ২ বছর সময় লাগবে: অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বাংলাদেশের জনগনের অভিপ্রায় অনুযায়ী ফারাক্কা চুক্তি হতে হবে রাত ১২টার পর খাবার খেলে শরীরে যা ঘটে! হামে শত শত শিশু মৃত্যুর জন্য অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা ও আমলাতান্ত্রিক জটিলতা দায়ী কুমিল্লা নামে বিভাগ হবে : প্রধানমন্ত্রী দেশপ্রেমিক ও বিশেষজ্ঞদের নিয়ে রাষ্ট্র মেরামত করা হবে: তথ্যমন্ত্রী স্বপন

আ. লীগের প্রেসিডিয়াম সদস্য পীযুষ কান্তি মারা গেছেন

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫, ৫:০৫ অপরাহ্ন

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক এমপি পিযূষ কান্তি ভট্টাচার্য মারা গেছেন।

বৃহস্পতিবার (০৬ নভেম্বর) ভোরে যশোর শহরের বেজপাড়ায় ভাড়াবাড়িতে ৮০ বছর বয়সে জীবনাবসান ঘটে তার।

পীযূষ কান্তি ভট্টাচার্যের জন্ম ১৯৪০ সালের ১ মার্চ যশোরের মণিরামপুর থানার পাড়ালা গ্রামে। তিনি খাজুরার এম এন মিত্র স্কুল থেকে ১৯৫৬ সালে এসএসসি পাশ করে যশোর সরকারি এমএম কলেজে ভর্তি হন।

পরবর্তীতে এই কলেজ ছাত্র সংসদের নেতা নির্বাচিত হয়েছিলেন। এখান থেকে ১৯৬০ সালে বিএ পাশ করার পর বিরতি দিয়ে ১৯৬৮ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে এমএ পাশ করেন।

শিক্ষাজীবন শেষ করে মণিরামপুর কলেজে শিক্ষক হিসেবে যোগদান করেন পিযূষ কান্তি ভট্টাচার্য। উপাধ্যক্ষ হিসেবে এই কলেজ থেকে অবসর নেন ১৯৭৫ সালে। এর আগে বিএ পাশ করে ১৯৬১ সালে মশিয়াহাটী স্কুলে শিক্ষক হিসেবে যোদ দিয়েছিলেন। সেখানে কর্মরত ছিলেন ১৯৬৮ সাল পর্যন্ত। তার রাজনৈতিক জীবন শুরু ১৯৬৬ সালে।

পিযূষ কান্তি ভট্টাচার্য ২০১৬ সালে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য নির্বাচিত হন। আমৃত্যু তিনি এই পদে ছিলেন।

পিযূষ কান্তি ভট্টাচার্যের সাত ভাইবোনোর একজন স্বপন কুমার ভট্টাচার্য আওয়ামী লীগ সরকারের মন্ত্রী এবং যশোর-৫ আসনের এমপি ছিলেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর