বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

ভিয়েতনামের হা লং উপসাগরে পর্যটকবাহী নৌকা ডুবে ৩৪ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ২০ জুলাই, ২০২৫, ১২:৩৬ পূর্বাহ্ন

ভিয়েতনামের হা লং উপসাগরে ঝোড়ো আবহাওয়ার মধ্যে শনিবার পর্যটকবাহী একটি নৌকা ডুবে অন্তত ৩৪ জনের মৃত্যু হয়েছে এবং আরও অনেকে নিখোঁজ রয়েছেন বলে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে

শনিবার (১৯ জুলাই) স্থানীয় সময় দুপুরে ৫৩ জন আরোহী নিয়ে নৌকাটি উল্টে যায়। রয়টার্স ভিয়েতনামের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমের বরাত দিয়ে জানিয়েছে, এ সময় উপসাগরের ওই এলাকাটিতে ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার পাশাপাশি ভারি বৃষ্টি ও বজ্রপাত হচ্ছিল।

হ্যানয় থেকে এএফপি জানায়, ভিএনএক্সপ্রেস নিউজ সাইটের এক প্রতিবেদনে বলা হয়, ১৯ জুলাই বিকেলে ‘ওয়ান্ডার সি’ নামের পর্যটকবাহী একটি নৌকা ডুবে যায়। এতে ৫৩ জন আরোহী ছিল। সীমান্ত রক্ষীরা ১২ জনকে জীবিত এবং ৩৪ জনের মরদেহ উদ্ধার করেছে।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর