ইরানের অভিমুখে রওয়ানা হয়ে বিশ্ব আলোচনার কেন্দ্র পৌঁছা যুদ্ধযানগুলো ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় বন্দর ইলাতের ঠিক দক্ষিণে অবস্থিত আকাবা উপসাগরে মোতায়েন করছে যুক্তরাষ্ট্র। ইরানকে চাপে ফেলার অংশ হিসেবেই এই জাহাজ মোতায়েন বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম।
গত শুক্রবার ইসরায়েলের ইয়নেট নিউজ জানিয়েছে, ওয়াশিংটন ও ইরানের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় মার্কিন নৌবাহিনীর একটি অত্যাধুনিক যুদ্ধজাহাজ বন্দরে বন্দরে নোঙর করেছে। ইরানে হামলার পরিকল্পনা সাজানোর অংশ হিসেবে মিশর ও জর্ডানের কাছাকাছি ইসরায়েলের ইলাতে বন্দরের সীমান্তের কাছে এ যুদ্ধজাহাজ নোঙর করে রাখা হয়েছে।
তবে এই মোতায়েন এমন এক সময়ে, যখন ইরানকে ঘিরে চাপ বাড়াচ্ছে ওয়াশিংটন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার হুঁশিয়ারি দিয়েছেন—ইরান পারমাণবিক চুক্তিতে রাজি না হলে কিংবা অভ্যন্তরীণ বিক্ষোভ দমনে সহিংসতা বন্ধ না করলে সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে।
গতকাল রবিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘গুরুত্বপূর্ণ আলোচনা’ করছে। তবে তেহরানের এই হুঁশিয়ারির পর মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাতের আশঙ্কা বাড়ছে।-সূত্র: টাইমস অফ ইসরায়েল