মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

নাঈমকে হেনস্তা: লিটন-মিরাজ-শান্ত-মুশফিকদের ক্ষোভ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ১৩ জুন, ২০২৬, ৬:৫১ অপরাহ্ন

বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে ডিবি পরিচয়ে মারধর ও হেনস্তার অভিযোগে ক্রীড়াঙ্গনে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে একে একে প্রতিবাদ জানিয়েছেন জাতীয় দলের একাধিক ক্রিকেটার।

অভিযোগ অনুযায়ী, গত ১২ জুন রাতে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ শেষে চট্টগ্রামে ফেরার পথে লালখান বাজার এলাকায় তাকে থামানো হয়। শুরু থেকেই তার সঙ্গে খারাপ আচরণ করা হয়। কথা বলার চেষ্টা করলে গলা চেপে ধরা হয় এবং পরে পাইপ দিয়ে মারধর করা হয়। এরপর খুলশী থানায় নেওয়ার পরও তার সঙ্গে দুর্ব্যবহার করা হয়।

ঘটনার প্রতিবাদ জানিয়ে মেহেদী হাসান মিরাজ বলেন, এটি অত্যন্ত নিন্দনীয়, দুঃখজনক এবং উদ্বেগজনক। একজন জাতীয় খেলোয়াড়ের সঙ্গে এমন আচরণ দেশের ক্রীড়াঙ্গনের মর্যাদার ওপর আঘাত। তিনি সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

লিটন দাস তার প্রতিক্রিয়ায় বলেন, নাঈমের সঙ্গে যা ঘটেছে তা গভীরভাবে উদ্বেগজনক এবং অগ্রহণযোগ্য। একজন সতীর্থ হিসেবে তিনি মর্মাহত এবং দ্রুত ন্যায়বিচারের আশা প্রকাশ করেন।

পারভেজ হোসেন ইমন বলেন, একজন জাতীয় দলের খেলোয়াড় দেশের গৌরব ও সম্পদ। তার সঙ্গে এমন আচরণ শুধু ব্যক্তিগত নয়, বরং দেশের ক্রীড়াঙ্গনের মর্যাদার ওপর আঘাত। দায়ীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার দাবি জানান তিনি।

মোসাদ্দেক হোসেন ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সুষ্ঠু তদন্তের দাবি করেন। মুশফিকুর রহিম বলেন, ঘটনাটি তাকে ব্যথিত ও লজ্জিত করেছে এবং তিনি সুষ্ঠু বিচার চান।

নাসুম আহমেদ বলেন, একজন ক্রিকেটার পরিচয় দেওয়ার পরও এমন আচরণের শিকার হওয়া উদ্বেগজনক। তিনি আশা প্রকাশ করেন, ঘটনার সুষ্ঠু তদন্ত হবে এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সবশেষে বাংলাদেশ ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কোয়াব এক বিবৃতিতে জানায়, নাঈম হাসানের ওপর শারীরিক নির্যাতনে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন। সংগঠনের সভাপতি মোহাম্মদ মিঠুন নাঈমের সঙ্গে কথা বলে তার পাশে থাকার আশ্বাস দিয়েছেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর