শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জলবায়ু পরিবর্তনের ক্ষতি কাটিয়ে উঠতে যুক্তরাজ্যের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী পরিবেশ রক্ষায় একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর কপ৩১ জলবায়ু সম্মেলন শেষে তুরস্ক থেকে দেশের পথে প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের বিরুদ্ধে নিউজ পোর্টালগুলোকে দায়িত্বশীল হওয়ার আহ্বান বৈশ্বিক জলবায়ু ঝুঁকি মোকাবিলায় প্রধানমন্ত্রীর ৫ জরুরি প্রস্তাব তুরস্কের ফার্স্ট লেডির মধ্যাহ্নভোজে অংশ নিলেন জুবাইদা রহমান জলবায়ু সহনশীল ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে অঙ্গীকারবদ্ধ বাংলাদেশ জলবায়ু ঝুঁকি মোকাবিলায় তহবিলের ৫০ শতাংশ অভিযোজনে দেওয়ার আহ্বান অস্ট্রেলিয়ার কাছে বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইল বাংলাদেশ ঢাবির এস এম হলের ঐতিহ্য সংরক্ষণের আশ্বাস রাষ্ট্রপতির

২০২৪-২৫ অর্থবছরে রাজস্ব আদায় ৩ লাখ ৬৮ হাজার ১৭৭ কোটি টাকা’

নিজস্ব প্রতিবেদক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ৭ জুলাই, ২০২৫, ৫:০৭ অপরাহ্ন

২০২৪-২৫ অর্থবছরে এখন পর্যন্ত ৩ লাখ ৬৮ হাজার ১৭৭ কোটি টাকার রাজস্ব আদায় হয়েছে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আব্দুর রহমান খান।তবে চূড়ান্ত হিসাবে এই অংক আরও কিছুটা বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।

আজ সোমবার (৭ জুলাই)  রাজধানীর ঢাকা কাস্টমস হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

আবদুর রহমান খান বলেন, সম্প্রতি যেসব কর্মকর্তা বড় আকারে সীমা লঙ্ঘন করেছেন, তাদের বিষয়টি হয়তো ভিন্নভাবে বিবেচনা করা হবে।

এনবিআর চেয়ারম্যান বলেন, ‌‘ঢাকা কাস্টমস হাউজের কার্যক্রম স্বাভাবিক ও গতিশীল রয়েছে। এখন পর্যন্ত কোনো ব্যবসায়ী বা সেবাগ্রহীতা হয়রানির অভিযোগ করেননি, যা একটি ইতিবাচক দিক।’

এ সময় তিনি কর্মকর্তাদের দেশের অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্যকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার আহ্বান জানান। আব্দুর রহমান খান বলেন, ‘ব্যবসায়ীরা যাতে কোনো ধরনের সমস্যার সম্মুখীন না হন, সে ব্যাপারে কর্মকর্তাদের সতর্ক থাকতে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে রাষ্ট্রীয় স্বার্থকে রক্ষা করতে হবে।’

সম্প্রতি এনবিআরের অভ্যন্তরীণ বিষয় নিয়ে তৈরি হওয়া গুঞ্জনের বিষয়ে চেয়ারম্যান বলেন, ‘এনবিআরে আতঙ্কের কোনো কারণ নেই। সবাইকে একটি দল হিসেবে একযোগে কাজ করতে হবে।’

তবে দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, ‘উল্লেখযোগ্য অপরাধের সঙ্গে জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর