মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

উরুগুয়েতে আর্জেন্টাইন ক্লাব সমর্থকদের লক্ষ্য করে গুলি

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৯:০৯ অপরাহ্ন

উরুগুয়েতে ফুটবল ক্লাব টাইগার্স সমর্থকদের বহনকারী একটি বাসে গুলি চালানো হয়েছে। এতে একজন আহত হয়েছেন। মন্তেভিদিওতে নাসিওনালের বিপক্ষে জয়ের পর আনন্দোল্লাস করে বাসে করে ফিরছিলেন। সমর্থকরা যখন শহরের রুটওয়ানে দিয়ে কোলোনিয়ার দিকে যাচ্ছিলেন, তখন এই ঘটনা ঘটে।

কনমেবল সুদামেরিকানা ২০২৬ টুর্নামেন্টের প্লে-অফে প্রথম লেগের ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে উরুগুয়ের অন্যতম ঐতিহ্যবাহী ক্লাব নাসিওনাল আতিথ্য দেয় ক্লাব অ্যাটলেটিকো টিগ্রেকে। এটি আর্জেন্টিনার বুয়েনস আইরেসের একটি সুপরিচিত ক্লাব। প্রথম লেগে ঘরের মাঠে ৩-০ গোলে টিগ্রের কাছে হেরে যায় নাসিওনাল।

টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদন অনুযায়ী, মন্তেভিদিওর রুটওয়ান এবং কামিনো সিবিলসের সংযোগস্থলে আর্জেন্টাইন সমর্থকবাহী বাস মন্তেভিদিওর রুটওয়ান এবং কামিনো সিবিলসের সংযোগস্থলে গতিরোধ করে দুটি মোটরসাইকেলে থাকা হামলাকারীরা গুলি চালায়। হামলায় টিগ্রে ক্লাবের এক সমর্থকের গুলি লাগে।তাকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত আছেন। এই ঘটনার তদন্ত শুরু করা হয়েছে বলে জানিয়েছে উরুগুয়ের পুলিশ। ধারণা করা হচ্ছে, ম্যাচের পর প্রতিপক্ষ দলের কোনো উগ্র সমর্থক গোষ্ঠী এই  অতর্কিত হামলাটি চালিয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর