বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

নেত্রকোনায় বজ্রপাতে দুইজনের মৃত্যু

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ১৪ জুন, ২০২৬, ৪:১০ অপরাহ্ন

নেত্রকোনায় বজ্রপাতে একই উপজেলায় দুইজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন পেশায় শিক্ষক, অন্যজন সিএনজি চালক।  তারা হলেন, জামাল মুন্সি (৫৫) ও সবুজ মিয়া (৫২)।

আজ রোববার (১৪ জুন) সকালে নেত্রকোনা সদর উপজেলার আমতলা ও কাইলাটি ইউনিয়নে এ ঘটনা ঘটে।

তারা নদীতে ও বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মারা যান।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, আমতলা ইউনিয়নের মাদ্রাসা শিক্ষক ও নান্টু মিয়ার ছেলে জামাল মুন্সি বৃষ্টি শুরু হলে সাপমরা নদীতে মাছ ধরতে যান। পরে বৃষ্টি শেষে লোকজন রাস্তা দিয়ে যাওয়ার সময় বজ্রপাতে নদীর পাড়েই পড়ে থাকতে দেখেন। উদ্ধার করে সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে একই সময় রোববার সকালে বৃষ্টি চলাকালে কাইলাটি ইউনিয়নের কুতুবপুর গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে অটোরিকশা চালক সবুজ মিয়া বিলে পেতে রাখা জাল তুলতে গিয়ে বজ্রপাতে নিহত হন।

এলাকাবাসী উদ্ধার করে সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে আমতলা ইউনিয়ন পরিষদের প্রশাসক মো আব্দুল মান্নান ও কাইলাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাজমুল হক সত্যতা নিশ্চিত করেছেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর