বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

জানুয়ারির প্রথম ১৭ দিনে প্রবাসী আয় ১৮৬ কোটি ডলার

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬, ৭:৩০ অপরাহ্ন

জানুয়ারির প্রথম ১৭ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৮৬ কোটি ৪০ লাখ বা ১ দশমিক ৮৬ বিলিয়ন মার্কিন ডলার। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ১০ কোটি ৯৬ লাখ ডলার রেমিট্যান্স।

আজ রোববার (১৮ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, চলতি জানুয়ারির প্রথম ১৭ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৮৬ কোটি ৪০ লাখ ডলার। আর গত বছরের একই সময়ে এসেছিল ১১৯ কোটি ২০ লাখ ডলার। অর্থাৎ বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।

আর ১৫-১৭ জানুয়ারি তিন দিনে প্রবাসীরা দেশে ১৬ কোটি ডলার পাঠিয়েছে জানিয়ে তিনি আরও বলেন, চলতি অর্থবছরের জুলাই থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত দেশে এসেছে ১ হাজার ৮১২ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স। বছর ব্যবধানে যা বেড়েছে ২১ দশমিক ১০ শতাংশ।

এর আগে গত ডিসেম্বরে দেশে এসেছে ৩২২ কোটি ৬৬ লাখ ৯০ হাজার ডলার। যা চলতি ২০২৫-২০২৬ অর্থবছরের যে কোনো মাসের মধ্যে সর্বোচ্চ এবং দেশের ইতিহাসে কোনো এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয়।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর