বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

১১ দিন পর হিলি বন্দরে আমদানি-রপ্তানি শুরু

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ২৯ মার্চ, ২০২৬, ৪:৩৭ অপরাহ্ন

ঈদুল ফিতর-এর ছুটি এবং ভারতের হিলি কাস্টমসের এক রাজস্ব কর্মকর্তার মৃত্যুর কারণে টানা ১১ দিন বন্ধ থাকার পর আবারও শুরু হয়েছে ভারত-বাংলাদেশ পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্য।

আজ রোববার (২৯ মার্চ) দুপুরে ভারতীয় পণ্যবাহী ট্রাক হিলি স্থলবন্দর-এ প্রবেশের মধ্য দিয়ে পুনরায় বাণিজ্য কার্যক্রম চালু হয়।

বাংলাহিলি সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহিনুল ইসলাম শাহীন মণ্ডল জানান, ঈদের ১০ দিনের ছুটি শেষে শনিবার থেকে আমদানি কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও ভারতের হিলি কাস্টমস সুপারিন্টেনডেন্ট মধুসুদন দত্ত-এর মৃত্যুর কারণে সেদিনও বাণিজ্য বন্ধ ছিল। তবে রোববার দুপুর থেকে পুনরায় পণ্য আমদানি শুরু হয়েছে।

এদিকে পানামা পোর্ট-এর অপারেশন ম্যানেজার অসিত কুমার শ্যানাল জানান, দীর্ঘ ছুটির পর আজ বন্দরে পণ্য ওঠানামাসহ সব কার্যক্রম স্বাভাবিক রয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর