রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

অস্ট্রেলিয়ায় মাঝ আকাশে দুই বিমানের সংঘর্ষে নিহত

আন্তর্জাতিক ডেস্ক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫, ৬:৪২ অপরাহ্ন

অস্ট্রেলিয়ার সিডনির উপকণ্ঠে  দুটি হালকা বিমানের  মধ্যে  মাঝ আকাশে  সংঘর্ষ  হয়। সংঘর্ষের ফলে একটি বিমান মাটিতে পড়ে বিধ্বস্ত হয় এবং এর পাইলট নিহত হয় বলে জানা গেছে। দেশটির পুলিশ এ তথ্য জানিয়েছে। 

আজ রোববার নিউ সাউথ ওয়েলস রাজ্য পুলিশ জানিয়েছে, সিডনির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় উপকণ্ঠে ওয়েডারবার্ন বিমানবন্দরের কাছ থেকে উদ্ধারকারীরা পাইলটের মৃতদেহ উদ্ধার করেছেন। বিমান পরিবহন তদন্তকারীরা এই দুর্ঘটনার কারণ তদন্ত করবেন।

পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, তারা দুটি হালকা বিমান মাঝ আকাশে সংঘর্ষে লিপ্ত হওয়ার কথা জানতে পারে।

পুলিশ জানায়, ‘বিধ্বস্ত বিমানটিতে পাইলট ছাড়া আর কোন আরোহী ছিল না বলেই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। উদ্ধারকারী জরুরি পরিষেবাগুলোর সদস্যরা ওই পাইলটের মৃতদেহ উদ্ধার করেছে।’

পুলিশ আরো জানায়, অন্য বিমানটি নিরাপদে বিমানবন্দরে অবতরণ করেছে এবং এটির পাইলট অক্ষত রয়েছেন।’-খবর বার্তা সংস্থা এএফপি’র।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর