মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

নাসীরুদ্দীন পাটওয়ারীকে লিগ্যাল নোটিশ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ২৩ মে, ২০২৬, ৩:৪৬ অপরাহ্ন

প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর কন্যা জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর ও মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি (লিগ্যাল) নোটিশ পাঠানো হয়েছে।

আজ শনিবার ময়মনসিংহ জজ কোর্টের সিনিয়র আইনজীবী এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট এ কে এম আজিজুল হক খান এই নোটিশ পাঠিয়েছেন।

আইনি নোটিশে উল্লেখ করা হয়, সম্প্রতি নাসীরুদ্দীন পাটওয়ারী এক বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর কন্যা জাইমা রহমানকে নিয়ে অত্যন্ত আপত্তিকর, অসত্য ও মানহানিকর মন্তব্য করেছেন। এই ধরনের কুরুচিপূর্ণ বক্তব্য দেশের কোটি কোটি মানুষের অনুভূতিতে চরম আঘাত হেনেছে। নোটিশ প্রেরণকারী আইনজীবী নিজেও এই বক্তব্যে গভীরভাবে মর্মাহত ও ক্ষুব্ধ হয়েছেন বলে নোটিশে উল্লেখ করেন।

এদিকে নোটিশ পাঠানোর বিষয়টি নিশ্চিত করে অ্যাডভোকেট এ কে এম আজিজুল হক খান তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দিয়েছেন।

সেখানে তিনি উল্লেখ করেন, মানহানিকর বক্তব্যের জন্য কেন তাঁর (নাসীরুদ্দীন) বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হবে না—সে বিষয়ে আগামী ১৫ দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। নির্ধারিত এই সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।

লিগ্যাল নোটিশে যোগাযোগের ঠিকানা হিসেবে ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির জুবেদ আলী ভবনের ৮৫ নম্বর কক্ষে অ্যাডভোকেট এ কে এম আজিজুল হক খানের চেম্বারের কথা উল্লেখ করা হয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর