সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

২১ বছর পর ময়মনসিংহের পথে তারেক রহমান

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ময়মনসিংহ সফর ঘিরে দলীয় নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। দীর্ঘ ২১ বছর পর আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) তার আগমনকে কেন্দ্র করে ময়মনসিংহের সার্কিট হাউজ মাঠে নির্বাচনি জনসভার প্রস্তুতি নেওয়া হয়েছে।   

জনসভাকে ‘জনসমুদ্রে’ পরিণত করা হবে বলে জানিয়েছেন দলীয় নেতারা। বিপুল জনসমাগম ঘটাতে এরইমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

জনসভায় সভাপতিত্ব করবেন জেলা দক্ষিণ বিএনপির আহ্বায়ক জাকির হোসেন। তিনি বলেন, ‘দীর্ঘ বছর পর তারেক রহমানের এই প্রত্যাবর্তন ঘিরে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল ও উদ্দীপনা দেখা দিয়েছে। তারেক রহমান এখন কেবল বিএনপির সম্পদ নন, তিনি দেশের সম্পদ। সর্বস্তরের মানুষ তাকে একনজর দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।’

ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম বলেন, ‘দুপুর ২টায় নগরীর সার্কিট হাউজ ময়দানে নির্বাচনি জনসভায় উপস্থিত থাকবেন তারেক রহমান। সভামঞ্চে বিভাগের ময়মনসিংহ, শেরপুর, নেত্রকোনা ও জামালপুরের ২৪টি সংসদীয় আসনের সংসদ সদস্য প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন এবং প্রধান অতিথির বক্তব্য রাখবেন।’

তিনি আরও বলেন, ‘আমরা চার জেলা ছাড়াও ময়মনসিংহ মহানগর, দক্ষিণ ও উত্তর জেলা এবং উপজেলার নেতাদের সঙ্গে সভা করা করেছি। যেহেতু পুরো এলাকাটি জনসমুদ্রে রূপ নেবে, তাই সমাবেশস্থলের বিভিন্ন পয়েন্টে এলইডি স্ক্রিন থাকবে। সমাবেশে নারীদের জন্যও আলাদা ব্যবস্থা রয়েছে।’

শরীফুল আলম আরও বলেন, ‘সবশেষ ২০০৪ সালে তারেক রহমান ময়মনসিংহে ইউনিয়ন প্রতিনিধি সভা করেছিলেন। আমরা আশা করছি, তারেক রহমানের এবারের সমাবেশ জনসমুদ্রে রূপ নেবে। সার্কিট হাউজ মাঠসহ সারা শহরেই লোকসমাগম থাকবে। মাঠে সুপেয় পানির ব্যবস্থা থাকবে। পুরো সমাবেশস্থল সিসি ক্যামেরার আওতায় থাকবে। প্রশাসন আমাদের সহযোগিতা করছে। আশা করছি সফল সমাবেশ হবে।’

জনসভাকে ঘিরে নিরাপত্তার বিষয়ে জানতে চাইলে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবদুল্লাহ আল মামুন গণমাধ্যমে বলেন, ‘তারেক রহমানের জনসভাকে কেন্দ্র করে নিরাপত্তাসহ সার্বিক বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। গোয়েন্দা নজরদারি বৃদ্ধিসহ বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন থাকবে। ট্রাফিক ব্যবস্থাপনা যাতে স্বাভাবিক থাকে এবং সাধারণ মানুষের চলাচলে কোনো বিঘ্ন না ঘটে, সেজন্য পুলিশের বিশেষ টিম দায়িত্ব পালন করবে।’


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর