রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

বাংলাদেশের প্রেক্ষাপটে পিআর পদ্ধতিতে ভোট সম্ভব নয়: বিএনপি নেতা সালাহউদ্দিন

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ২৯ জুন, ২০২৫, ১২:১৮ পূর্বাহ্ন

জাতীয় ঐকমত্য কমিশনের মত সবাইকে মেনে নিতে হবে এমনটা ভাবলে ঐকমত্যে পৌঁছানো সম্ভব নয় বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সালাহউদ্দিন আহমদ। বাংলাদেশ সংস্কারের মধ্যে দিয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

শনিবার (২৮ জুন) জিয়াউর রহমানকে নিয়ে স্মারক প্রকাশনা ও আর্কাইভ উন্মোচন অনুষ্ঠানে একথা বলেন তিনি।

তিনি বলেন, আর কত, খানাপিনা খাইদাই হইলে সংস্কার হবে? সবাইকে জাতীয় ঐকমত্য কমিশনের মত মেনে নিতে হবে এমনটা ভাবলে কিভাবে ঐক্যমত্য হবে? সংস্কার কোনও বাইবেল নয়। এটি চলমান প্রক্রিয়া। সংস্কারের মূল প্রবক্তা বিএনপি। আমরা ৩১দফা প্রস্তাব করেছিলাম।

সালাহউদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতিতে নির্বাচন সম্ভব নয়।  যারা পিআর পদ্ধতিতে নির্বাচন চাচ্ছেন তাদের উদ্দেশ্য আছে, নির্বাচন বিলম্ব অথবা নির্বাচন বানচাল করতে চায় তারা। বিএনপি জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে এগোচ্ছে উল্লেখ করে তিনি বলেন, সরকার দ্রুত নির্বাচনের দিনক্ষণ জানাবেন, স্থানীয় নির্বাচনের জন্য এখন উপযুক্ত সময় নয় বলেও জানান তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এবং প্রেস সচিব শফিকুল আলম।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর