বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

বেনিয়ামিন নেতানিয়াহু আজীবন ক্ষমতায় থাকতে ইরান যুদ্ধকে ব্যবহার করছেন: বিল ক্লিনটন

আন্তর্জাতিক ডেস্ক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ২১ জুন, ২০২৫, ৮:৫৫ অপরাহ্ন

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আজীবন ক্ষমতায় থাকতে ইরানকে যুদ্ধে ব্যবহার করছে বলে জানিয়েছেন  মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন। তিনি ‘দ্য ডেইলি শো’ অনুষ্ঠানে এমন মন্তব্য করেন।- খবর আরব নিউজ 

তিনি বলেন, ‘নেতানিয়াহু অনেক আগে থেকেই ইরানের সঙ্গে যুদ্ধ করতে চাচ্ছিলেন। কারণ, এর মাধ্যমে তিনি চিরকাল ক্ষমতায় থাকতে পারবেন। আমার মনে হয়, গত ২০ বছরের বেশির ভাগ সময়ই তিনি ক্ষমতায় আছেন।

ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত বন্ধে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ভূমিকা রাখার অনুরোধ করেছেন।

ক্লিনটন বলেন, ‘আমার মনে হয়, আমাদের উচিত, এই উত্তেজনাকর পরিস্থিতি প্রশমিত করা। আমি আশা করি, প্রেসিডেন্ট ট্রাম্প তা করবেন।’

সাবেক প্রেসিডেন্ট আরও বলেন, তিনি মনে করেন না, নেতানিয়াহু বা ট্রাম্প পুরো অঞ্চলে কোনো বিপর্যয়কর যুদ্ধ শুরু করতে চান। ‘আমাদের মধ্যপ্রাচ্যের বন্ধুদের বোঝাতে হবে, আমরা তাদের পাশে আছি। আমরা তাদের সুরক্ষা দেয়ার চেষ্টা করব।’ঘোষণা না দিয়ে এমন যুদ্ধ শুরু করার ফলে সাধারণ মানুষ ভূক্তভোগী হচ্ছেন। এটা কোনো ভালো সমাধান নয়। সাধারণ মানুষ শুধু শান্তিতে বাঁচতে চান।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর