বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

গোপালগঞ্জে জেলা প্রশাসকের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬, ১০:৫২ অপরাহ্ন

গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামানের বাসভবনের সামনের সড়কে আবারও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে বিকট শব্দে একটি ককটেল বিস্ফোরিত হলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

ঘটনার পরপরই জেলা প্রশাসকের বাসভবন সংলগ্ন পুরো এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়।

গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. সরোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে কে বা কারা এ ককটেল নিক্ষেপ করেছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। জড়িতদের শনাক্তে তদন্ত কার্যক্রম চলছে।

উল্লেখ্য, গোপালগঞ্জে এর আগেও একাধিক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গত ২৮ জানুয়ারি গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারকের বাসভবনের সামনে, ২৬ জানুয়ারি গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে ককটেল নিক্ষেপ করা হয়। এছাড়া ৩০ জানুয়ারি শহরের বেদগ্রাম এলাকায় আনসার ব্যাটালিয়ন কার্যালয় কম্পাউন্ডে এবং এরও আগে গত বছরের ১২ ডিসেম্বর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

পরপর এসব ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটলেও এখন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী কাউকে গ্রেপ্তার করতে পারেনি এবং এসব ঘটনার কোনো সুনির্দিষ্ট সূত্রও উদ্ঘাটিত হয়নি।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর