মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ৮ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ১২:১২ পূর্বাহ্ন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন।

বুধবার (১৭ ডিসেম্বর) প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমানে কেন্দ্রীয় ও হল সংসদ মিলিয়ে মোট ১৯০ জন প্রার্থী নির্বাচনী লড়াইয়ে অবতীর্ণ হচ্ছেন।

নির্বাচন কমিশন জানিয়েছে, গত দুই দিনে ভিপি পদপ্রার্থী তাওসিন ইসলাম ও মিঠুন চন্দ্র রায় এবং জিএস পদপ্রার্থী মেহেদী হাসান শুভসহ মোট ৮ জন প্রার্থী তাঁদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। অন্যদিকে, প্রাথমিক তালিকা থেকে বাদ পড়া ৪৭ জনের মধ্যে ৯ জন প্রার্থী আপিলের মাধ্যমে তাঁদের প্রার্থিতা ফিরে পেয়েছেন।

প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা হাসান জানান, কঠোর যাচাই-বাছাইয়ের পর ১৮৯ জনের তালিকা করা হলেও আপিল ও প্রত্যাহারের পর বর্তমানে কেন্দ্রীয় সংসদের ২১টি পদে ১৫৭ জন এবং হল সংসদের ৩৩ জনসহ মোট ১৯০ জন প্রার্থী চূড়ান্ত তালিকায় রয়েছেন। উল্লেখযোগ্য বিষয় হলো, এবারই প্রথম প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হয়। ডোপ টেস্টে পজিটিভ আসা ২ জন এবং পরীক্ষায় অংশ না নেওয়া ও বিভিন্ন অভিযোগে অভিযুক্ত প্রার্থীদের চূড়ান্ত তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।

তফসিল অনুযায়ী, ১৫ ডিসেম্বর রাত ১২টা থেকে শুরু হওয়া প্রচারণা চলবে আগামী ২৭ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত। এরপর ৩০ ডিসেম্বর বিরতিহীনভাবে ভোট গ্রহণ ও গণনা শেষে ফলাফল প্রকাশ করা হবে। বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের মধ্যে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর