রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

বিমান দুর্ঘটনায় নিহত তৌকিরের পরিবারের পাশে বেগম জিয়া ও তারেক রহমান

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫, ৮:০৫ অপরাহ্ন

রাজধানী উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজের ক্যাম্পাসে বিমান দুর্ঘটনায় শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের মর্মান্তিক মৃত্যুতে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর-এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল।

আজ শুক্রবার (২৫ জুলাই) বিকেলে  ঢাকা সেনানিবাসে শহীদ তৌকির-এর পরিবারের সঙ্গে  সাক্ষাৎ করতে যান তারা।

শোকসন্তপ্ত এই শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎকালে তাদের প্রতি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর সহমর্মিতার বার্তা পৌঁছে দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এসময় উপস্থিত ছিলেন, শহীদ তৌকির-এর শ্বশুর এবং স্ত্রী আকশা আহম্মেদ নিঝুম-সহ পরিবারের অন্যান্য সদস্যরা।

এছাড়াও, বিএনপি মহাসচিবের সঙ্গে উপস্থিত ছিলেন, দলের ভাইস-চেয়ারম্যান ও সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর এবং বিএনপি চেয়ারপার্সন-এর নিরাপত্তা বিষয়ক টিমের চিফ কোর্ডিনেটর ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর