শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

একই দিনে দুই ভোটের ঘোষণায় জনগণের অভিপ্রায় উপেক্ষিত হয়েছে: বাংলাদেশ জামায়াতে ইসলামী

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ৪:২১ অপরাহ্ন

প্রধান উপদেষ্টার একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ঘোষণায় জনগণের অভিপ্রায় উপেক্ষা করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে প্রধান উপদেষ্টার ভাষণের প্রতিক্রিয়ায় মগবাজারে দলের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

গোলাম পরওয়ার বলেন, আমরা গণভোট আর সংসদের ভোট একই দিনে না দেয়ার জন্য বারবার অনুরোধ করেছি, যুক্তি দিয়েছি। তবুও সেসব উপেক্ষা করা হয়েছে।

তিনি বলেন, জাতীয় নির্বাচনের ইতিহাসে প্রতিবারই কিছু কিছু কেন্দ্রে সমস্যা সৃষ্টি হয়। অনেক কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ হয়ে যায়। এক্ষেত্রে প্রতীকের ভোট বন্ধ হলে, সেদিন গণভোটের কী হবে বলেও প্রশ্ন তোলেন তিনি।

এমন সিদ্ধান্তে সাড়ে ১২ কোটি ভোটার বিচলিত হবে জানিয়ে তিনি বলেন, এসব কারণেই জাতীয় নির্বাচনের আগে গণভোট করার অনুরোধ করেছিলাম আমরা আট দল। তবে প্রধান উপদেষ্টার ভাষণে এই সংকট নিরসন হলো না।

আজ সন্ধ্যার পর দলটির নির্বাহী পরিষদ মিলে প্রধান উপদেষ্টার দেয়া সকল সিদ্ধান্ত পর্যালোচনা করা হবে বলেও জানান গোলাম পরওয়ার। বলেন, সমমনা আট দলের বাকি দলগুলোও এসব বিষয়ে পর্যালোচনা করে সিদ্ধান্ত দেবে। এরপর সব মিলিয়ে বিস্তারিত প্রতিক্রিয়া জানানো হবে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর