শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

জুলাই-আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে দৃষ্টি হারানো রায়হানের পাশে তারেক রহমান

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ২ মে, ২০২৫, ১১:৫২ অপরাহ্ন

জুলাই-আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে পুলিশের গুলিতে দৃষ্টি  হারানো রায়হানের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

২০২৪ এর ৪ আগস্ট বরিশালের চৌমাথায় গুলিবিদ্ধ হন রায়হান।

শুক্রবার ( ২ মে)  তারেক রহমানের নির্দেশে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: মো: রফিকুল ইসলাম বরিশাল শহরে কালিবাড়ী রোডস্থ আহত রায়হানের বাসায় যান এবং তার চিকিৎসার খোঁজ-খবর নেন।

এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে আর্থিক সাহায্য ও শুভেচ্ছা পৌঁছে দেন এবং চিকিৎসা সম্পর্কিত যাবতীয় সাহায্য সহযোগিতার প্রশ্রিুতি দেন। জুলাইযোদ্ধা রায়হান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের শুভেচ্ছা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ও তাকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

জানা গেছে, মো: রাইয়ান আহমেদ রায়হান পরিবারের বড় সন্তান ও স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। কারারক্ষী বাবার এ সন্তান টিউশনি করেই নিজের খরচ চালিয়েছেন।

গত বছরের ৪ আগস্ট সরকার পতনের দাবিতে রাজপথে মিছিল করার সময় বুলেটের ৫৬টি স্প্রিন্টার তার মুখমণ্ডলে বিদ্ধ হন, হারান বাম চোখের দৃষ্টি। ফার্মাসিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করার পর পরিবারের হাল ধরার স্বপ্ন দেখা ছেলেটার কিন্তু ঘাতকের বুলেট সেই স্বপ্ন ধূলিস্যাৎ করে দেয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন- ডা: জামশেদ আলী, ডা: মিজানুর রহমান, ডা: রিয়াদুর রহমান, ডা: মহিবুল্লাহ, ডা: ফয়সাল খান, ডা: সৈকত, ডা: রেজওয়ান তাহসিনসহ তার চিকিৎসার প্রদানকারী অন্যান্য চিকিৎসক ও স্থানীয় বিএনপির নেতাকর্মীবৃন্দ।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর