শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

সেনাপ্রধানের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কোনো কাজ জাতির জন্য ভালো ফল বয়ে আনবেনা : শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ২৩ মার্চ, ২০২৫, ১২:২৫ পূর্বাহ্ন

ক্যান্টনমেন্ট বা সেনাপ্রধানের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কোন কাজ করা জাতির জন্য ভালো হবে না। সেনা প্রধানকে বিতর্কিত করার কোনো সুযোগ নেই এবং তাকে বিতর্কিত না করাই দেশের জন্য ভালো বলেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী । 

শনিবার(২২ মার্চ) বিকেলে শহরের বশির ভিলায় জেলা ওলামা দলের পরিচিতি সভা ও ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

তিনি আরও বলেন, আমাদের আসল স্বার্থ হলো সুন্দর একটা বাংলাদেশ গড়ে তোলা। সেটা যদি করতে হয় তাহলে গণতন্ত্রের শক্ত ভিত প্রয়োজন। কিন্তু এখন দেশে গণতন্ত্রের ভিত নষ্ট করতে গভীর ষড়যন্ত্র চলছে। দেশে সুষ্ঠ নির্বাচন হোক এবং বিএনপি ক্ষমতায় আসুক এটা ষড়যন্ত্রকারীরা চায় না। তাই আমাদের সবাইকে সজাগ থাকতে হবে।

আওয়ামী লীগ দেশে গুম খুন ও গণহত্যা চালিয়েছে তাই হাসিনার বিচার হওয়া খুব জরুরী। হাসিনার যদি বিচার না হয় এবং হাসিনার পরিবার ও দোসরদের যদি বিচার নিশ্চিত না হয় দেশের মানুষ কাউকে ক্ষমা করবে না। তাই আমাদের লক্ষে পৌঁছাতে হলে সবাইকে দৃঢ় ঐক্যবদ্ধ থাকতে হবে।

জেলা ওলামা দলের আহ্বায়ক শাহ্ মোহাম্মদ এমরান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

এরপর  ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার উদ্যোগে জুলাই আগষ্ট বিপ্লবে আহতদের আথিক সহায়তা প্রদান এবং ইফতার মাহফিলে যোগ দেন শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী। জেলা শাখার ড্যাবের আহবায়ক ড. নাজমুল হকের সভাপতিত্বে ও সদস্য সচিব ডা. মো. আবদুল করিম মিঠুর সঞ্চালনায় বক্তব্য রাখেন শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী ।

এ ছাড়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এডভোকেট হাসিবুর রহমান, ড্যাবের জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক ডা. আবুল খালেদ মো. ইকবাল,ডা. মো. ইকবাল হোসেন, আয়োজক কমিটির সভাপতি ডা. রাকিবুল আহসান ও সদস্য সচিব ডা. আনোয়ার হোসেন প্রমুখ বক্তব্য দেন ।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর