শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

জামায়াত এমপিকে অবরুদ্ধ ও গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ৩:২৪ অপরাহ্ন

নেত্রকোনা-৫ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা মাছুম মোস্তফার গাড়িবহর ভাঙচুর ও তাকে অবরুদ্ধ করার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাত সোয়া দুইটার দিকে পূর্বধলা থানায় মামলাটি করেন সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী মো. আল আমিন।

মামলায় প্রধান আসামি করা হয়েছে নেত্রকোনা-৫ আসনে মাছুম মোস্তফার নিকটতম প্রতিদ্বন্দ্বী ও উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আবু তাহের তালুকদারকে। এ ঘটনায় এখন পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মামলায় ৬০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৫০-৬০ জনকে আসামি করা হয়েছে। অভিযুক্তদের প্রায় সবাই স্থানীয় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মী। এজাহারভুক্ত আসামিদের মধ্যে রয়েছেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইশতিয়াক আহমেদ, যুবদল নেতা মো. আনার ও উপজেলা ছাত্রদলের সদস্যসচিব সাজু আহমেদসহ আরও অনেকে।

নেত্রকোনার পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত ৯ জনের মধ্যে এজাহারভুক্ত ২০ নম্বর আসামি মো. খায়রুল ইসলাম রয়েছেন। বাকি ৮ জনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে। আসামিদের আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে এবং বাকিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

ঘটনাটি ঘটে গতকাল শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে। মাছুম মোস্তফা একটি মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে ফেরার পথে উপজেলা সদরের আতকাপাড়া গিরিপথ ফিলিং স্টেশনে মাগরিবের নামাজ পড়তে থামেন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, এ সময় প্রায় ১৫টি মোটরসাইকেলে ২৫ থেকে ৩০ জন যুবক সেখানে এসে হট্টগোল শুরু করে এবং সংসদ সদস্যের গাড়ি ভাঙচুর করে। মাছুম মোস্তফা নামাজ শেষে বের হতে চাইলে তাঁকে ধাওয়া করা হয় এবং তিনি দীর্ঘ সময় অবরুদ্ধ থাকেন।

পরবর্তীতে উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক বাবুল আলম তালুকদার ও পুলিশের অতিরিক্ত সদস্যরা গিয়ে তাঁকে উদ্ধার করেন। রাতে এক সংবাদ সম্মেলনে মাছুম মোস্তফা দাবি করেন, রাজনৈতিক প্রতিহিংসা থেকে তাঁকে হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে।

মামলার প্রধান আসামি ও বিএনপি নেতা আবু তাহের তালুকদার এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ঘটনার সময় আমি ঢাকায় ছিলাম। খবর পাওয়ামাত্রই আমাদের দলের নেতা বাবুল আলমকে পাঠিয়ে সংসদ সদস্যকে উদ্ধারের ব্যবস্থা করেছি। অথচ এখন আমাকেই প্রধান আসামি করা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। এই মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং মিথ্যা।-নিউজ ২৪


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর