শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

ডাকসু নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানিয়েছেন সালাহউদ্দিন আহমদ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৫৭ অপরাহ্ন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। একইসাথে, ডাকসু নির্বাচনে কিছু ত্রুটি-বিচ্যুতির অভিযোগ তুলেছেন তিনি।

আজ  বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক আলোচনা সভায় তিনি এ অভিনন্দন জানান।

সালাহউদ্দিন আহমদ বলেন– ডাকসুতে যারা বিজয়ী হয়েছেন, তাদের অভিনন্দন জানাই। এটা গণতন্ত্রের রীতি। যেহেতু বহুদিন পর নির্বাচন হয়েছে, তাই কিছু ত্রুটি-বিচ্যুতি হয়েছে।

ডাকসু নির্বাচন জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন– জাতীয় অথবা বড় দলের ব্যানারে যারা ডাকসুতে নির্বাচিত হয়েছে, তাদের মধ্যে অনেকেই জাতীয় সংসদে গেছে। কিন্তু যারা স্বতন্ত্রভাবে নির্বাচিত হয়েছে, তাদের মধ্যে কেউ জাতীয় সংসদে এখন পর্যন্ত আসতে পারেনি।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আরও বলেন, এমন ছাত্র রাজনীতি কেউ চায় না, যে রাজনীতি ফ্যাসিস্ট তৈরি করে।

প্রসঙ্গত, ডাকসু নির্বাচনে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা ২৮টি পদের মধ্যে ২৩টিতেই বিজয়ী হয়েছেন। সহ-সভাপতি (ভিপি) পদে সাদিক কায়েম, সাধারণ সম্পাদক (জিএস) পদে এস এম ফরহাদ ও সহসাধারণ সম্পাদকপদ (এজিএস) পদে মহিউদ্দীন খান বিপুল ভোটের ব্যবধানে জয় পেয়েছেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর