বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

মাচাদোকে নোবেল শান্তি পুরস্কার দেয়ায় নরওয়ে দূতাবাস বন্ধ করল ভেনেজুয়েলা

আন্তর্জাতিক ডেস্ক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫, ৩:৪২ অপরাহ্ন

ভেনেজুয়েলার  বিরোধীদলীয় নেত্রী মারিয়া করিনা মাচাদোকে নোবেল শান্তি পুরস্কার দেওয়ার কয়েকদিন পর সোমবার ( ১৩ অক্টোবর)  ভেনেজুয়েলা অসলোতে তাদের দূতাবাস বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে। অসলো থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়। 

নরওয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভেনেজুয়েলা কোনো কারণ না দেখিয়েই অসলোতে তাদের দূতাবাস বন্ধ করে দিয়েছে।

মুখপাত্র সিসিলি রোয়াং এএফপিকে একটি ইমেলে বলেছেন, এটি দুঃখজনক। বেশ ক’টি বিষয়ে আমাদের মতপার্থক্য থাকা সত্ত্বেও, নরওয়ে ভেনেজুয়েলার সঙ্গে সংলাপ খোলা রাখতে চায় এবং এ নিয়ে কাজ চালিয়ে যাবে।

সোমবার সন্ধ্যার মধ্যে ভেনেজুয়েলা দূতাবাসের ফোন পরিষেবা বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। অসলোতে মাচাদোকে নোবেল শান্তি পুরস্কার দেওয়ার তিন দিন পর ভেনেজুয়েলা এই পদক্ষেপ নিল।

২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে তাকে প্রতিদ্বন্দ্বিতা করতে বাধা দেওয়া হয়েছিল, যেখানে বিরোধীদের বিক্ষোভ সত্ত্বেও বর্তমান প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে বিজয়ী ঘোষণা করা হয়।

গত রবিবার মাচাদোর নোবেলের কথা উল্লেখ না করেই মাদুরো ৫৮ বছর বয়সী এই বিজয়ীকে ‘দানবীয় ডাইনি (ডিমোনিক উইচ)’ বলে অভিহিত করেন। সরকার প্রায়শই এটি ব্যবহার করে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর