শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াত আমিরের বৈঠক,মঙ্গলবারের অবস্থান কর্মসূচি স্থগিত

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫, ১১:০৪ অপরাহ্ন

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল চারটায় প্রধান উপদেষ্টার বাসভবন (রাষ্ট্রীয় অতিথি ভবন) যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন দলের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের।

পরে এক বিবৃতিতে জানানো হয়, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে আগামীকাল মঙ্গলবার বিকেলে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে ঘোষিত গণ-অবস্থান কর্মসূচি স্থগিত করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, জামায়াতের সিনিয়র নেতাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে দলের আমির ডা. শফিকুর রহমান তার স্বেচ্ছায় গ্রেফতার হওয়ার কর্মসূচিও আপাতত স্থগিত রাখতে সম্মত হয়েছেন।

উল্লেখ্য, শুক্রবার (২২ ফেব্রুয়ারি) দলের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে গণ-অবস্থান কর্মসূচি ডাকে বাংলাদেশ জামায়াতে ইসলামী।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর