শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

দৈনিক জনকণ্ঠ পত্রিকার মালিকের বিরুদ্ধে হাতিরঝিল থানায় মামলা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ৩ আগস্ট, ২০২৫, ৩:৫৫ অপরাহ্ন
জনকণ্ঠ মালিকের বিরুদ্ধে হাতিরঝিল থানায় মামলা

দেশের স্বনামধন্য সংবাদমাধ্যম দৈনিক জনকণ্ঠের মালিকের বিরুদ্ধে হাতিরঝিল থাকায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার বিষয়টি নিশ্চিত করে ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ইবনে মিজান। 

তিনি বলেন, শনিবার (২ আগস্ট) রাতে মামলাটি দায়ের হয়।

এর আগে জুলাই বিপ্লবের পক্ষে থাকা দৈনিক জনকণ্ঠের ২০ জন সাংবাদিককে হঠাৎ করে চাকরিচ্যুত করার ঘটনায় পত্রিকাটির সব ধরনের সংবাদ কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা করেছে পত্রিকাটির সাংবাদিকরা। শনিবার (২ আগস্ট) বিকেলে পত্রিকাটির ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টে বিষয়টি জানানো হয়।

পোস্টে বলা হয়, আগস্ট উপলক্ষে স্বৈরাচারের দোসর জনকণ্ঠ পত্রিকা গতকাল কালো রঙ ধারণ করেছিল। তার প্রতিবাদে আমরা লাল রঙ দিয়ে আজ পত্রিকাটি বের করার কারণে জুলাই বিপ্লবের পক্ষে থাকা সকল সাংবাদিকদের চাকরিচ্যুত করেছে পত্রিকাটির সম্পাদক শামিমা এ খান।

পোস্টে আরও বলা হয়, এই বিষয়টি সুরাহা না হওয়া পর্যন্ত জনকণ্ঠের সকল কার্যক্রম বন্ধের ঘোষণা করছি। এরপরও যদি কেউ দায়িত্ব নিয়ে পত্রিকা বের করেন তাহলে অবশ্যই নিজ দায়িত্বে বের করবেন। এই ঘটনার প্রেক্ষিতে পত্রিকাটি আপাতত বন্ধ রয়েছে বলে জানা গেছে।

এদিকে পত্রিকাটির ২০ জন সাংবাদিককে হঠাৎ করে চাকরিচ্যুত করার পর এর সম্পাদক শামিমা খানকে অবাঞ্ছিত ঘোষণা করে ৬ সদস্যের এডিটোরিয়াল বোর্ড গঠন করা হয়েছে।

বোর্ডের সদস্য হিসেবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের একজন করে প্রতিনিধি থাকবেন। এছাড়া অন্যান্য সদস্যরা হলেন, পত্রিকাটির প্ল্যানিং এডিটর জয়নাল আবেদীন শিশির, অ্যাডভাইজার (অনলাইন) সাবরিনা বিনতে আহমেদ, ডেপুটি চিফ রিপোর্টার ইস্রাফিল ফরায়েজী এবং মীর জসিম উদ্দিন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর