শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

২০ বছরের দণ্ড থেকে বিএনপি নেতা আব্দুল ওয়াদুদ ভূঁইয়াকে খালাস দিলেন হাইকোর্ট

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ১০ আগস্ট, ২০২৫, ৮:৪৮ অপরাহ্ন

বিএনপির খাগড়াছড়ি জেলা সভাপতি আব্দুল ওয়াদুদ ভূঁইয়া অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের মামলা থেকে খালাস পেয়েছেন । 

আজ রবিবার (১০ আগস্ট) বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান ও বিচারপতি মো. সগীর হোসেনের হাইকোর্ট বেঞ্চ ২০ বছরের কারাদণ্ডের বিরুদ্ধে তার আপিল খালাস দেন।

আদালতে আপিলের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী, এস এম শাহজাহান, ব্যারিস্টার কায়সার কামাল ও মাকসুদ উল্লাহ।

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপনের অভিযোগে ২০০৭ সালের ৩ মার্চ এ মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

ওই বছর ৬ জুন মামলার অভিযোগপত্র দেওয়া হয়। পরে বিচার শেষে ২২ জুলাই রায় দেন চট্টগ্রামের বিভাগীয় জজ আদালত। জ্ঞাতবহির্ভূত ছয় কোটি ৩৬ লাখ ২৯ হাজার ৩৫৪ টাকার সম্পদ অর্জন ও দুদকে সম্পদের তথ্য গোপন করার অভিযোগে দুদক আইনের তিনটি ধারায় মোট ২০ বছর (৩ বছর, ১০ বছর ও ৭ বছর) কারাদণ্ড দেওয়া হয় তাকে। একই সঙ্গে অবৈধভাবে অর্জিত টাকার স্থাবর ও অস্থাবর সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার আদেশ দেওয়া হয়।

ওই রায়ের পর ২০০৯ সালে হাইকোর্টে আপিল করে জামিন পান তিনি। সেই আপিল মঞ্জুর করে আব্দুল ওয়াদুদ ভূইয়াকে খালাস দেন উচ্চ আদালত।

রায়ের পর ব্যারিস্টার কায়সার কামাল সাংবাদিকদের বলেন, ‘হাইকোর্ট রায়ে আব্দুল ওয়াদুদ ভূঁইয়ার বেকসুর খালাস দিয়েছেন। একই সঙ্গে তার সম্পদ জব্দে বিচারিক আদালতের আদেশটিও বাতিল করা হয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর