শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

সংসদ নির্বাচনে ১০ দলীয় জোট বিপুল ভোটে জয়ী হবে: নাহিদ ইসলাম

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬, ১:৫৬ অপরাহ্ন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ‘১০ দলীয় নির্বাচনী ঐক্য’ বিপুল ভোটে জয়ী হবে বলে আশা প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বেলা ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় তিন নেতার কবর জিয়ারতের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘১০ দলীয় নির্বাচনী ঐক্য’ বিপুল ভোটে জয়ী হয়ে সরকার গঠন করবে, ইনশাল্লাহ। বাংলাদেশের সাধারণ মানুষ আমাদের সঙ্গে আছেন।

জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করে সংস্কারকে এগিয়ে নিতে ১০ দলীয় ঐক্যের জয় লাভের কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।

১০ দলীয় ঐক্যকে জয়ী করতে সারাদেশের জনগণকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নায়ক নাহিদ ইসলাম বলেন, সারা বাংলাদেশের মানুষের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি—আপনারা ১০ দলীয় ঐক্যজোটকে বিজয়ী করুন; ১০ দলীয় ঐক্যজোটের মার্কাকে বিজয়ী করুন এবং জাতীয় নাগরিক পার্টিন সারাদেশে যেই ৩০ জন প্রার্থী রয়েছেন, সেই ৩০ জন প্রার্থীকে ‘শাপলা কলি’ মার্কায় বিজয়ী করে সংসদে পাঠান। সংসদে জাতীয় নাগরিক পার্টি এবং ১০ দলীয় ঐক্যজোট সাধারণ মানুষের কথা বলবে, গণঅভ্যুত্থানের কথা বলবে, সংস্কারের কথা বলবে, সার্বভৌমত্বের কথা বলবে।

এক প্রশ্নের জবাবে এনসিপি নেতা বলেন, আমরা যেকোনো মূল্যে ১২ই ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হোক, এটা চাই।

এবং সেই নির্বাচনে জয় লাভ করে আমরা সংসদে যেতে চাই। আমাদের সামনে এটাই এখন একমাত্র এজেন্ডা।নির্বাচন কমিশন এবং সরকার একটি বিশেষ দলকে সুবিধা দিচ্ছে অভিযোগ করে নাহিদ ইসলাম বলেন, সরকারের জায়গা থেকে এবং নির্বাচন কমিশন নিরপেক্ষ আচরণ করছে না। আমরা বিভিন্ন সময় বলে এসেছি—তারা একটি বিশেষ দলকে বিশেষ সুবিধা দিচ্ছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর