শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

বাহরাইনকে ৭ গোলে হারাল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ৩০ জুন, ২০২৫, ১:১৪ পূর্বাহ্ন

মিয়ানমারে অনুষ্ঠিত এএফসি নারী এশিয়ান কাপ বাছাইপর্বে র‍্যাংকিংয়ে  বাংলাদেশের চেয়ে ৩৬ ধাপ এগিয়ে থাকা বাহরাইনকে ৭-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। রোববার (২৯ জুন) ইয়াঙ্গুনের থুউন্না স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই প্রভাব বিস্তার করে খেলেছে পিটার বাটলারের দল।

মাত্র ১০ মিনিটেই শামসুন্নাহার জুনিয়রের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। এরপর ১৫ মিনিটে ঋতুপর্ণা, ৪০ মিনিটে পোহাতি কিসকু ও অতিরিক্ত সময়ে তহুরার জোড়া গোলে বিরতিতে যাওয়ার আগে স্কোর দাঁড়ায় ৫-০।

দ্বিতীয়ার্ধেও দারুণ খেলেছে বাংলার মেয়েরা। ৬০ মিনিটে শামসুন্নাহার নিজের দ্বিতীয় গোল করেন এবং ৭৫ মিনিটে মুনকি করেন দলের সপ্তম ও শেষ গোল।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর