শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

করোনা আক্রান্ত হয়ে আরও ২জনের মৃত্যু

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ১৮ জুন, ২০২৫, ১২:৫২ পূর্বাহ্ন

সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। পাশাপাশি নতুন করে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে আরও ১৮ জনের শরীরে।

মঙ্গলবার (১৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া দুইজনের মধ্যে একজন পুরুষ ও অপরজন নারী। তাদের মধ্যে একজনের বয়স ৪১-৫০ ও আরেকজনের বয়স ৭১-৮০ বছরের মধ্যে। চলতি বছরে এখন পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। আর করোনা শনাক্ত হয়েছে ৩৩১ জনের।

এতে আরও বলা হয়, গতকাল সোমবার (১৬ জুন) সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার (১৭ জুন) সকাল ৮টা পর্যন্ত ৩৭২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার অনুপাতে শনাক্তের হার ৫ দশমিক সাত সাত শতাংশ।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর