বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢিমেতালে চলছে ঢাকার পুঁজিবাজারে লেনদেন

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫, ১২:২৬ অপরাহ্ন

লেনদেনের প্রথম দুই ঘণ্টায় ঢাকার পুঁজিবাজারে সূচকের উত্থান-পতনে আসেনি তেমন কোনো উল্লেখযোগ্য পরিবর্তন। প্রধান সূচক নেতিবাচকের ঘরে থাকলেও তা এক পয়েন্টের নিচে।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স রোববার (২৬ ফেব্রুয়ারি) লেনদেনের প্রথম দুই ঘণ্টায় অবস্থান করছে শূন্যের ঘরে।

বাকি দুই সূচকের মধ্যে শরীয়া ভিত্তিক ডিএসইএস শূন্যের ঘরে থাকলেও বাছাইকৃত শেয়ার বুল-চিপ সূচক ডিএস-৩০ বেড়েছে ৪ পয়েন্ট।

ডিএসইতে দাম বেড়েছে ১৬২ কোম্পানির, বিপরীতে দাম কমেছে ১৪৮ এবং অপরিবর্তিত আছে ৭৭ কোম্পানির শেয়ারের দাম।

প্রথম দুই ঘণ্টায় ঢাকার বাজারে লেনদেন ছাড়িয়েছে ১৮০ কোটি টাকা।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক বেড়েছে ১৪ পয়েন্ট।

সকাল থেকে লেনদেনে অংশ নেয়া ১১১ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৪৯, কমেছে ৪৬ এবং অপরিবর্তিত আছে ১৬ কোম্পানির শেয়ারের দাম।

সিএসইতে প্রথমার্ধে লেনদেন ছাড়িয়েছে ১ কোটি ৩০ লাখ টাকা।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর