শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যার বিচার দাবিতে ছাত্রদলের মশাল মিছিল

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ২০ মে, ২০২৫, ১:৪৮ পূর্বাহ্ন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ও  ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যের হত্যাকাণ্ডের বিচার, ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা প্রদানে ব্যর্থতায় উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ এবং নিরাপদ ক্যাম্পাসের দাবিতে মশাল মিছিল করেছে ঢাবি শাখা ছাত্রদল।

সোমবার (১৯ মে) সন্ধ্যা সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) থেকে মশাল মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপাচার্যের বাসভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এ সময় ছাত্রদল নেতা-কর্মীরা ‘ছাত্রদলের অঙ্গীকার, নিরাপদ ক্যাম্পাস’, ‘ছয় দিন হয়ে গেল, প্রক্টর কিছু জানে না’, ‘সাম্য ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না’, ‘ঘেরাও ঘেরাও হবে, প্রক্টর অফিস ঘেরাও হবে’, ‘খুনি তোদের রক্ষা নাই, খুন হয়েছে আমার ভাই’, প্রক্টর না সান্ডা? সান্ডা সান্ডা ইত্যাদি স্লোগান দেন।

সমাবেশে ঢাবি ছাত্রদল সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, বৃহৎ ছাত্র সংগঠন হিসেবে ছাত্রদল সাম্য হত্যার পর ৬ দিন ধরে সহিষ্ণুতার আচরণ করে যাচ্ছে। ৬ দিন হয়ে গেলেও সাম্যের প্রকৃত খুনিদের গ্রেপ্তার করে বিচার করা হয়নি। একটি মব সৃষ্টিকারী মহল সাম্য হত্যা নিয়ে বিভিন্ন ন্যারেটিভ দাঁড় করাচ্ছে, তা ভিসি এবং প্রক্টরের পক্ষেই যাচ্ছে। যারা বিভিন্ন ন্যারেটিভ দাঁড় করিয়ে সাম্যের হত্যাকে ভিন্ন খাতে নিতে চাচ্ছে তাদেরকেও বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর